সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

স্বামী-শাশুড়ি-ননদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০১:৪৬ পিএম

শেয়ার করুন:

স্বামী-শাশুড়ি-ননদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ অভিনেত্রীর

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অদিতি শর্মা তার স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে যৌতুক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁর অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ ইতোমধ্যে একটি এফআইআর নথিভুক্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে।

মুম্বাইয়ের গোরগাঁও থানায় অভিযোগটি দায়ের করেন অভিনেত্রী। গত ৩১ জুলাই তাঁর স্বামী অভিনিত বিদ্যানন্দ কৌশিক, শাশুড়ি উর্মিলা কৌশিক এবং ননদ কৃতি কৌশিকের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়।

image

অভিযোগের নথি অনুযায়ী, শারীরিক ও মানসিক নির্যাতন, মারধর, গালিগালাজ, তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা এবং জোরপূর্বক বিয়ের গহনা আটকে রাখার মতো গুরুতর অভিযোগ এনেছেন এই অভিনেত্রী। 

অদিতি শর্মা তাঁর জবানবন্দিতে জানান, ২০২১ সালের জুন মাসে একটি অনলাইন অভিনয় ক্লাসের মাধ্যমে অভিনিতের সঙ্গে প্রথম তাঁর পরিচয় হয়। পরবর্তীতে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তাঁরা গোরগাঁও পশ্চিমের একটি অ্যাপার্টমেন্টে লিভ-ইন শুরু করেন। এরপর উভয় পরিবারের সম্মতিতে ২০২৪ সালের ১২ নভেম্বর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

image

অভিনেত্রীর দাবি, বিয়ের কিছুদিন পর থেকে তাঁর স্বামীর আচরণে পরিবর্তন আসতে শুরু করে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে নিয়মিত তাঁদের মধ্যে ঝগড়া হতো। এছাড়া সংসারের খরচ বহন না করে তাঁর কাছে উল্টো টাকা দাবি করতেন। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর