বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

জেন-জিকে ‘নর্দমার প্রজন্ম’ বলায় কঙ্গনাকে এক হাত নিলেন রাখি সাওয়ান্ত 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৫ পিএম

শেয়ার করুন:

জেন-জিকে ‘নর্দমার প্রজন্ম’ বলায় কঙ্গনাকে এক হাত নিলেন রাখি সাওয়ান্ত 

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলনকারী জেন জি শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে এক হাত নিলেন রাখি সাওয়ান্ত। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে কঙ্গনার রাজনৈতিক উত্থান নিয়ে প্রশ্ন তোলেন রাখি। একই সঙ্গে তাঁকে মুখের ভাষা সামলানোর পরামর্শ দিয়েছেন তিনি।

ভিডিওতে কঙ্গনাকে উদ্দেশ্য করে রাখি বলেন, ‘এমপি হওয়ার জন্য তুমি কী করেছ? যদি কখনও সাধারণ মানুষের মুখোমুখি হয়ে ভোট চাও একটা ভোটও পাবে না। আমি জানি না, মান্ডিতে কীভাবে তোমার এত নাম হলো।’

ভারতের মেয়ের শিক্ষার্থীদের নিয়ে কঙ্গনার করা মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে রাখি আরও বলেন, ‘আমাদের দেশের মেয়েদের নিয়ে তুমি কী ধরনের কথা বলছ? আমার ছাত্রছাত্রী ও দেশের মেয়েদের নিয়ে এ ধরনের কথা তোমার মুখে মানায় না। সংসদে বসে দেশের মেয়েদের নামে আজেবাজে কথা বলছ!’

চান্দীগড় বিমানবন্দরে কঙ্গনার চড় খাওয়ার প্রসঙ্গ টেনে রাখি বলেন, ‘বিমানবন্দরে তোমার গায়ে হাত উঠেছিল ভুলে গেছ? তোমার কি একটুও ভয় করে না? এভাবে চলতে থাকলে সব জায়গায় মানুষের চরম ক্ষোভের মুখে পড়তে হবে।’ কঙ্গনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাখি বলেন, ‘যদি সাহস থাকে তবে অন্যদের মতো একা রাস্তা দিয়ে হেঁটে দেখাও তাহলেই বুঝবে দেশের যুবসমাজের আসল শক্তি কতখানি।’

রাখি আরও বলেন, ‘আয়নায় আগে নিজের চরিত্র দেখো। বলিউডে কী না করেছ। নিজের মুখের ভাষা সামলাও। দেশের মেয়েদের বিরুদ্ধে কথা বলছ— তোমার এত বড় অবস্থান হলো কবে?’

এর আগে নেটমাধ্যমে ছাত্র আন্দোলনের কিছু ভিডিও শেয়ার করে জেন জি প্রজন্মকে ‘জঞ্জাল প্রজন্ম’ বলে আক্রমণ করেছিলেন কঙ্গনা রানাওয়াত। এমনকি দিল্লির আন্দোলনের সঙ্গে জড়িতদের তেলাপোকার সঙ্গে তুলনা করে আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর