বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

আগে কখনও এরকম চরিত্রে পর্দায় আসিনি: নওশাবা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ১২:৫৫ পিএম

শেয়ার করুন:

আগে কখনও এরকম চরিত্রে পর্দায় আসিনি: নওশাবা

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ আগেই কাঁটাতার ডিঙিয়েছেন। সত্যজিৎ রায়ের গোয়েন্দা চরিত্র ফেলুদাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে নির্মিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমায় দেখা গেছে তাকে। এবার আসছেন ওপারের পরিচালক কিউয়ের (কৌশিক মুখোপাধ্যায়) সিনেমা ‘দেশলাই’য়ে। 

ভিন্ন ধারার পরিচালক হিসেবে পরিচিত কিউ। তার সিনেমায় কাজ করে বেশ উচ্ছ্বসিত নওশাবা। জানালেন, এ ছবির সঙ্গে যুক্ত বাংলাদেশের প্রযোজনা সংস্থা ফুটপ্রিন্ট প্রডকাশনের মাধ্যমে ‘দেশলাই’ যোগ তার।

755949170_1582420967228916_2789925984563968621_n

ঢাকা মেইলকে শুরুতেই নওশাবা বলেন, ‘‘কিউয়ের সিনেমা একেবারেই ভিন্ন ধরনের। আমরা যেভাবে গল্প বলতে দেখি তার চেয়ে আলাদাভাবে বলেন তিনি। গ্রে ম্যাটেরিয়াল নিয়ে বেশি কাজ করেন। ‘দেশলাই’ও তাই।’’ 

নিজের চরিত্র রহস্য ভাঙলেন না। শুধু জানালেন চরিত্রের ভিন্নতা-ই যুক্ত হওয়ার অন্যতম কারণ। তার কথায়, ‘আগে কখনও এরকম চরিত্রে পর্দায় আসিনি। ছবিটায় যুক্ত হওয়ার অন্যতম কারণ— আমাকে এভাবে ভাবা হয়েছে। প্রত্যেক চরিত্রের-ই ভালো মন্দের বাইরে একটি ধূসর মনস্তাত্ত্বিক দিক থাকে। আমার চরিত্রটিও সেরকম। এরকম ক্যারেক্টার ডিল করা আমার নতুন অভিজ্ঞতা।’

752107370_28139992112264529_4505213335210505619_n

কাজ চলাকালীন নওশাবা পড়েছেন কিউকে। নির্মাতাকে নিয়ে তার ভাষ্য, ‘কিউ একদমই ভিন্ন ধরনের মানুষ। তার চিন্তাধারা সমাজকে দেখার দৃষ্টিভঙ্গি মিউজিক— সবকিছুই নতুনত্বে ভরপুর।’ 

ছবিটিকে নির্দিষ্ট কোনো জনরায় ফেললেন না। বললেন, ‘গল্পটি সমসাময়িক। আশপাশের মানুষদের নিয়ে। যাদের সবাই চিনি। তাদের ভেতরের প্রেম-ভালবাসা, ইনসিকিউরিটি সমাজ কীভাবে ডিল করে সেগুলো তুলে আনা হয়েছে।’

que

দুই দেশের শিল্পীরা বাধা পড়েছেন দেশলাইয়ে। সহশিল্পীদের নিয়ে নওশাবা বলেন, ‘আমরা বাংলাদেশ-ভারত মিলিয়ে কাজ করেছি। দুই দেশের শিল্পীই আছেন। ভীষণ এক্সপেরিমেন্টাল সব আর্টিস্ট। কোলাবোরেশনের জায়গা থেকে দারুণ ছিল।’

‘দেশলাই’ মুক্তি প্রসঙ্গ আসতেই বললেন, ‘কয়েক বছর আগের কাজ। সবকিছুই শেষ। এ বছর মুক্তির সম্ভাবনা রয়েছে। তবে এ নিয়ে প্রযোজনা সংস্থা ভালো বলতে পারবে।’ 

618730187_1402026778601670_6792935668487057538_n

ব্যস্ততার ফিরিস্তি জানতে চাইলে বললেন, ‘‘আমাদের দল টুগেদার উই ক্যানের সদস্য ক্যামেলিয়া চূড়ার মা ক্যানসার আক্রান্ত। ওনার চিকিৎসার তহবিল গড়তে বিভিন্ন জায়গায় শো করার চেষ্টা করছি। এছাড়া সাদাত হাসান মান্টোর গল্প অবলম্বনে ‘ঠাণ্ডা গোশত’ নামে একটি শর্ট ফিল্ম করেছি। সেটার ডাবিং শেষ হলো। আরও একটি সিনেমায় কাজ করেছি। সেটিরও ডাবিং হবে।’

নওশাবা জানালেন সব মিলিয়ে তার তিনটি ছবির ডাবিং শেষ হবে। পাশাপাশি থিয়েটার করছেন। সেইসঙ্গে ভালো চরিত্রের জন্য অপেক্ষায় থাকছেন।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর