সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মঞ্চ নাটক

আজ মঞ্চস্থ হবে পালাকারের ‘হাজার চুরাশি’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ১১:৪১ এএম

শেয়ার করুন:

আজ মঞ্চস্থ হবে পালাকারের ‘হাজার চুরাশি’

আজ শনিবার মঞ্চস্থ হতে যাচ্ছে নাট্যদল পালাকারের নাটক ‘হাজার চুরাশি’। ভেন্যু মগবাজার ওয়ারলেসের বিশাল সেন্টারের পালাকার রুফটপ স্টুডিও। বিকেল ৬টায় ও সন্ধ্যা সাড়ে ৭টায় পরপর দুটি শো দেখানো হবে। মহাশ্বেতা দেবীর ‘হাজার চুরাশির মা’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে ‘হাজার চুরাশি’।  

নির্দেশনা দেবেন নাটকটির নাট্যকার শামীম সাগর। একটি সরকারি হাসপাতালের মর্গ। বাইরে ভোরের আলো ফোটার অপেক্ষা, ভেতরে নিথর ১০৮৪ নম্বর ট্যাগ লাগানো এক তরুণ'শুভ'। শাসকের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যে বুক পেতে নিয়েছে বুলেট। এটি মূলত চারপাশের জ্যান্ত লাশ ও সুবিবাবাদীলের মুখোশ উন্মোচনের গল্প। নাটকটির প্রথম প্রদর্শনী হয় গেল ২৬ জুন। 

নাট্যকার ও নির্দেশকের কথায়, ‘হাজার চুরাশির মা’ উপন্যাসটি সব সময়ই আমাদের বিরুদ্ধে এক জ্বলন্ত প্রতিবাদ আর মানবিকতার অনন্য দলিল। একজন নাট্যকর্মী হিসেবে আমি বিশ্বাস করি, থিয়েটারের কাজ শুধু চলমান সময়কে আয়নায় দেখানো নয়, বরং সেই সময়ের আড়ালে লুকিয়ে থাকা অকজালাকে আতল দিয়ে স্পর্শ করা। আমরা সে চেষ্টাই করেছি। 

পালাকার বলেন, কবি জীবনানন্দ দাশের সেই অমোঘ বালী-'শাশ্বত রাত্রির বুকে সকলি অমত সুর্যোদয়'-এই গভীর বিশ্বাসের ওপর ভিত্তি করেই মূলত নাট্যদল পালাকারের প্রতিষ্ঠা। একদল অভিজ্ঞ ও তরুণ সংস্কৃতিকর্মীর যৌথ স্বপ্নে ২০০২ সালে বাংলাদেশের থিয়েটার অঙ্গনে এই অসাভাজনক প্রনিাঙ্গাগ-লৈটি তার নাখালর শুরু করে। সুরুরাণীল ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে আপানর ভদ্রপোস্তীন জন্য এক সালর ও অর্থবহ আগাদ। বিনির্মাণ করাই পালাকারের মূল লক্ষ্য।

টিকিট মূল্য ১০০ ও ২০০ টাকা। নাটকটিতে অভিনয় করবেন ফরহাদ লিমন, শাহাদাত সাব্বির, সাজ্জাদ নিষাদ, তৌফিক সম্রাট, শাহনাজ আঁখি, মেহরিন সানজানা, কাজী ফয়সাল, রমিজ পাটোয়ারী।

আরআর  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর