বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বলিউডে যেমন সালমান, তেমন ঢালিউডে শাকিব

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২২, ১২:০০ পিএম

শেয়ার করুন:

বলিউডে যেমন সালমান, তেমন ঢালিউডে শাকিব

যৌথ প্রযোজনার সিনেমার মাধ্যমে পশ্চিমবঙ্গের দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছেন শাকিব খান। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুজিকের যৌথ উদ্যোগে নির্মিত সেই সিনেমাটির নাম ছিল ‘শিকারি’। ২০১৬ সালে মুক্তি পায় এটি। এরপর ২০১৮ সালে মুক্তি পায় ‘চালবাজ’ সিনেমা। ‘ভাইজান এলো রে’ নামের আরেকটি সিনেমা মুক্তি পেয়েছিল ওই একই বছরে। এ ছাড়া শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের একক প্রযোজনায় ‘নাকাব’ সিনেমাতেও অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার।

আরও পড়ুন: দেশে ফিরছেন শাকিব, জানালেন দিনক্ষণ

সংশোধিত নতুন নীতিমালার কারণে বন্ধ আছে যৌথ প্রযোজনার সিনেমা। তাই দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে না কিং খানের সিনেমা। তবে জনপ্রিয়তা ধরে রাখতে শাকিবের টলিউডে নিয়মিত সিনেমা করা উচিত বলে মনে করেন এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা।

Shakib

তিনি বলেন, “আমি যখন শাকিব খানকে নিয়ে ‘শিকারি’ করি, তখন পশ্চিমবঙ্গের মানুষ তাকে চিনতেন না। ওর মধ্যে অনেক প্রতিভা রয়েছে। বলিউডে যেমন সালমান খান রয়েছেন, বাংলাদেশের তেমনি শাকিব খান রয়েছেন। শাকিব যদি টলিউডে নিয়মিত সিনেমা করতেন তাহলে অনেক ভালো করতে পারতেন।”

আরও পড়ুন: রাজার মতো প্রত্যাবর্তনের অপেক্ষায় শাকিব খান

শাকিবকে নিজের ছেলে মনে করেন অশোক ধানুকা। আর সেকারণে তিনি চান, জনপ্রিয়তায় শাকিব যেন সবাইকে ছাড়িয়ে যান। ব্যাটে-বলে মিললে ভবিষ্যতে এসকে মুভিজের ছবিতে ঢালিউড ভাইজানকে দেখা যাবে বলে জানালেন এই প্রভাবশালী প্রযোজক। ততদিন পর্যন্ত অপেক্ষা। 

আরএসও  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর