বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিশ্বকাপ

মেসির হাতে আরেকবার কাপ দেখতে চাই: কাজল আরেফিন অমি 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০১:৫১ পিএম

শেয়ার করুন:

মেসির হাতে আরেকবার কাপ দেখতে চাই:  কাজল আরেফিন অমি 

আজ ১৯ জুলাই বিশ্ববাসীর পাখির চোখ যেন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। অপেক্ষা মহারণের। প্রতিদ্বন্দী আর্জেন্টিনা-স্পেন। প্রিয় ফুটবল দলের হাতেই উঠুক বিশ্বকাপ— প্রত্যাশা সমর্থকদের। ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমিও আছেন এই দলে। ব্রাজিলের ফুটবল দলের কট্টর সমর্থক হয়েই মেসির হাতে বিশ্বকাপ দেখতে চাইছেন তিনি। 

ঢাকা মেইলকে অমি বলেন, ‘আর্জেন্টিনা জিতবে। কারণ তাদের মেসি আছে। স্কোর হতে পারে ৩-২। মেসি মাস্ট গোল পাবে। আমি চাই আর্জেন্টিনা জিতুক। মেসির হাতে আরেকবার কাপ দেখতে চাই।’ 

বাংলাদেশ সময় রাত একটায় মাঠে নামবেন মেসি-ইয়ায়ামালরা। ম্যাচটি হতে পারে মেসি ভক্তদের জন্য বিশেষ। কেননা ৩৯ বছরের এ তারকা আজই টানতে পারেন নিজের ক্যারিয়ারের ইতি। 

ফাইনাল ম্যাচ নিয়ে ফিফাও রেখেছে চমক। হাফটাইমে আয়োজন করা হবে কনসার্টের। গান শোনাবেন শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবার। সে কারণে ফাইনাল ম্যাচের হাফটাইমের বিরতি বেড়ে ২০ মিনিট হতে যাচ্ছে। 

এই ২০ মিনিটের ১১ মিনিট বরাদ্দ থাকবে সংগীত পরিবেশনার জন্য। বাকি মিনিটগুলো ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন ও সরিয়ে নেওয়া এবং মাঠে পানি দেওয়ার কাজে। শেষ মুহূর্তের আনন্দ কোন দলের সঙ্গী হবে সে অপেক্ষায় সবাই।  

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর