সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা বাংলা ছবি অঞ্জন দত্তর ‘চালচিত্র এখন’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা বাংলা ছবি অঞ্জন দত্তর ‘চালচিত্র এখন’

ভারতের দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে শনিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ী তালিকা। এবারের আসরে বাংলা সিনেমার জয়জয়কার। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবন ও সৃষ্টিকে কেন্দ্র করে নির্মিত পরিচালক অঞ্জন দত্তর ‘চালচিত্র এখন’ সিনেমাটি জিতে নিয়েছে সেরা বাংলা ছবির পুরস্কার।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি অঞ্জন ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘মৃণালদা বেঁচে থাকলে খুব খুশি হতেন। মৃণালদাকে যেভাবে দেখেছি ঠিক সেভাবেই পর্দায় আনতে চেয়েছিলাম। আশা করছি সেটা আমি করতে পেরেছি। আজ সত্যিই খুব আনন্দ হচ্ছে। এ পুরস্কার আমার কাছে অপ্রত্যাশিত ছিল। আজ মনে হচ্ছে পরিশ্রম প্রকৃত অর্থে স্বার্থক হয়েছে।’

এদিকে সিনেমাটির সাফল্যে উচ্ছ্বসিত তরুণ পরিচালক সৌরভ পালোধীও। সকলে যখন তাঁকে শুভেচ্ছা জানাতে ফোন করছিলেন, তখনই তিনি খবরটি জানতে পারেন। জাতীয় পুরস্কার তাঁর জীবনের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে থাকবে বলে উল্লেখ করেন তিনি।

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জয়রাজের নেতৃত্বে ১১ সদস্যের একটি জুরি বোর্ড এবারের বিজয়ী তালিকা চূড়ান্ত করেছে। সর্বমোট ৪৩টি বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবারের আসরে ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমার জন্য কার্তিক আরিয়ান এবং ‘ব্রহ্মযুগম’ সিনেমার জন্য মামুট্টি যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন। 

এছাড়া ‘আর্টিকেল ৩৭০’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। সেরা হিন্দি সিনেমার পুরস্কার জিতেছে রাজকুমার রাও অভিনীত ও তুষার হিরানন্দানি পরিচালিত বায়োপিক ‘শ্রীকান্ত’ এবং ‘স্ত্রী ২’ সিনেমার জন্য সেরা কোরিওগ্রাফারের পুরস্কার পেয়েছেন বিজয় গঙ্গোপাধ্যায়।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর