শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৪ পিএম

শেয়ার করুন:

আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট 

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর শেষ মহারণ আগামীকাল ১৯ জুলাই। মহাযজ্ঞের পর্দা নামবে আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ম্যাচের মাধ্যমে। এদিন মেসি-ইয়ামালদের পায়ের যাদুর পাশাপাশি মুগ্ধতা ছড়াবে শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারদের কণ্ঠের যাদু। ম্যাচের হাফটাইমে গাইবেন তারা।

গুঞ্জন উঠেছিল প্রথমার্ধের পর ৩০-৪০ মিনিট পারফর্ম করবেন সংগীতশিল্পীরা। এরপর দ্বিতীয়ার্ধের জন্য মাঠে নামবেন খেলোয়াড়রা। এরপরই ছোটে সমালোচনার পাগলা ঘোড়া। কেননা ফুটবল বিশ্লেষকদের আশঙ্কা, ১৫ মিনিটের বিরতি ৩০ মিনিটে পৌঁছালে ম্যাচের ছন্দপতন হতে পারে।

তবে হাফটাইমে তারকাদের পারফর্ম নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে আয়োজক ফিফা। জানিয়েছে ৩০ মিনিট না ফাইনাল ম্যাচের বিরতি সর্বোচ্চ ১৭ মিনিট হবে। যা প্রচলিত ম্যাচের হাফটাইমের চেয়ে দুই মিনিট বেশি। 

ফিফা আরও জানিয়েছে এই ১৭ মিনিটের ১১ মিনিট বরাদ্দ থাকবে সংগীত পরিবেশনার জন্য। বাকি প্রায় ছয় মিনিট ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন ও সরিয়ে নেওয়া এবং মাঠে পানি দেওয়ার কাজে। স্পেন ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকেও বিষয়টি অবগত করেছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। শেষ মুহূর্তের আনন্দ কোন দলের সঙ্গী হবে সে অপেক্ষায় সবাই। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর