বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

এবার পাঞ্জাবি সিনেমায় নওয়াজউদ্দিন!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৬:৪৬ পিএম

শেয়ার করুন:

এবার পাঞ্জাবি সিনেমায় নওয়াজউদ্দিন!

শুধু অভিনয় দক্ষতাকে পুঁজি করে বলিউডে পায়ের তলার মাটি শক্ত করেছেন নওয়াজউদ্দিন সিদ্দীকী। এবার তাকে দেখা যেতে পারে পাঞ্জাবি সিনেমায়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

সূত্রের দাবি সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে নওয়াজকে। বিপরীতে অভিনয়ের জন্য সোনম বাজওয়ারকে নেওয়ার কথা ভাবা হচ্ছে। ছবির প্রযোজক হিসেবে থাকার কথা পাঞ্জাবি ইন্ডাস্ট্রির অতি চেনা গিপ্পী গ্রেবালের। তবে এ নিয়ে এখনও নওয়াজ বা প্রযোজক মুখ খোলেননি।

বলিউডের বাইরে এর আগেও দেখা গেছে নওয়াজকে। ‘সৈন্ধব’ নামের এক তেলুগু সিনেমায় অভিনয় করেছিলেন। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তিনি। কাজ করেছেন তামিল সিনেমায়ও। ‘পেট্টা’ শিরোনামের সে ছবিতে রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করে প্রশংসিত হন তিনি।

মুক্তির অপেক্ষায় আছে নওয়াজের ‘তুম্বাড’ সিনেমার সিক্যুয়েল। তাকে সবশেষ দেখা গেছে ‘রাত অকেলি হ্যায়: দ্য বনসল মার্ডার্স’-এ। এ ছবিতেও প্রশংসিত হন অভিনেতা। 

অন্যদিকে সোনম বাজওয়ার পাঞ্জাবের জনপ্রিয় মুখ। ২০১৩ সালে ‘বেস্ট অফ লাক’ ছবির মাধ্যমে পথচলা শুরু তার। দর্শকের দোরগোড়ায় পৌঁছান ‘সর্দারজি ২’, ‘সুপার সিং’ ছবিগুলোতে অভিনয় করে। বলিউডেও ব্যস্ততার হাত ধরে হাঁটছেন। ‘হাউসফুল ৫’, ‘বাগি ৪’, ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’ এবং ‘বর্ডার ২’সহ জনপ্রিয় সব হিন্দি সিনেমায় দেখা যাবে তাকে। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর