সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গৌরীকে বিয়ে

‘লাভ জিহাদে’র অভিযোগ, ‘ফতোয়া’ জারি— মুখ খুললেন আমির খান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০১:১০ পিএম

শেয়ার করুন:

‘লাভ জিহাদে’র অভিযোগ, ‘ফতোয়া’ জারি— মুখ খুললেন আমির খান 

বিয়ে করেও শান্তি নেই আমির খানের। হিন্দু ধর্মাবলম্বী নারীদের বিয়ে করায় তার বিরুদ্ধে চটেছে ভারতের সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো। পিছু নিয়েছে মুসলিম ধর্মাবলম্বীরাও। আমিরকে ‘লাভ জেহাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ বলে কটাক্ষ করা হচ্ছে বিজেপি, শিব সেনার নেতাদের শিবির থেকে। 

অন্যদিকে তার বিয়েকে পাপ বলে ঘোষণা করেন মুসলিম পার্সোনাল দারুল ইফতার শাহী প্রধান মুফতি মৌলানা ইব্রাহিম হোসেন। এরইমধ্যে ফতোয়াও জারি করেছেন তিনি। এবার বিষয়টি মুখ খুললেন মিস্টার পারফেকশনিস্ট।

amir_20260705_152234908

নিজের বিরুদ্ধে আনা অভিযোগ উড়িয়ে দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে আমির বলেন, “আমাদের পরিবার আন্তঃধর্মীয় সম্পর্কে বিশ্বাসী। আমার দুই বোন হিন্দু পাত্রকে বিয়ে করেছে। আমার মেয়ে ইরার স্বামী অর্থাৎ জামাইও হিন্দু। তুতো ভাইয়ের স্ত্রী খ্রিস্টান।”

বিয়ের পর স্ত্রীদের ধর্মান্তরিত করেননি উল্লেখ করে এ তারকা বলেন, “সবচেয়ে বড় বিষয় রীনা, কিরণ বা গৌরী কেউই বিয়ের পর ধর্মান্তরিত হয়নি। কারণ প্রত্যেকটি বিয়ে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের নিয়ম অনুযায়ী হয়েছে। তাই ধর্ম পরিবর্তনের প্রশ্নই নেই। আর গৌরী তো হিন্দু নন, খ্রিস্টান। সময় যত এগোচ্ছে জীবন যেন ততই বেশি হাস্যকর হয়ে উঠছে।”

গেল ৫ জুলাই চার হাত এক হয় আমির খান ও গৌরী স্প্র্যাটের। মুম্বাইয়ের সমুদ্রের ধারের বাড়িতে বসে সে বিয়ের আসর। সাজসজ্জার ছিটেফোঁটা ছিল না। সাদামাটা আয়োজনেই ফের নতুন অধ্যায় শুরু করেন গৌরীর সঙ্গে।

goury_20260325_112752135_(1)_20260705_121010770_(1)

বছর পঁচিশ আগে এক পরিচিতের মাধ্যমে গৌরীর সঙ্গে আলাপ আমিরের। বন্ধুত্ব হলেও জল বেশি দূর গড়ায়নি। কাজের ব্যস্ততা, চাপসহ নানা কারণে কেউ কারও কাছে গুরুত্ব পাননি। একসময় নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তারা।

কে জানত দুজনে ভুলে গেলেও নিয়তি মনে রেখেছিল তাদের্। দ্বিতীয়বার শুরুটা হয় দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে আমিরের বিচ্ছেদের পর। ফের পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ বাড়তে থাকে। এবার আর বন্ধুত্বের মোড়কে নিজেদের মুড়িয়ে রাখেননি তারা। সম্পর্ক রূপ নেয় প্রণয়ে।

1744538100-6493166e7f8281b096f70a7a9d901cd8_20250413_170859092_20260705_121023796

গৌরীকে নতুনভাবে আবিষ্কারের খবর গোপন রাখেননি আমির। গুঞ্জন উঠতেই সামনে আনেন প্রেমিকাকে। সেজন্য বেছে নেন নিজের জন্মদিন। গেল বছরের বিশেষ দিনে গৌরীকে পরিচয় করিয়ে দেন সংবাদমাধ্যমের সঙ্গে।

বেঙ্গালুরুর মেয়ে গৌরী। যুক্ত ছিলেন করপোরেট দুনিয়ায়। পরে আমিরের সংস্থার কাজেও সহযোগিতা করেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে কখনও প্রকাশ্যে আলোচনা করতে দেখা যায়নি তাঁকে। নিজেকে প্রচারের আলো থেকে দূরে রাখতে ভালোবাসেন আমিরের জীবন আলোকিত করা এ নারী। আজ সাদাসিধেভাবেই আমিরের সঙ্গে কাগজ-কলমে বাঁধা পড়েন তিনি।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর