মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

বেবি বাম্প প্রকাশ দীপিকার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

বেবি বাম্প প্রকাশ দীপিকার 

গেল এপ্রিলে দ্বিতীয়বার মা হওয়ার খবর দেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। এবার সামনে এলো তার বেবি বাম্প। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রথমবারের মতো মাতৃত্বকালীন বিরতি নেননি দীপিকা। গর্ভাবস্থায় সেরেছেন শাহরুখ খানের কিং সিনেমার শুটিং। এবার সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন একটি বিজ্ঞাপনের ভিডিও যেখানে তার স্ফীতোদর স্পষ্ট।

deepika_cover

ওই ভিডিওতে অন্তঃসত্ত্বা অবস্থায় শারীরিক উন্মাদনা ছড়িয়েছেন দীপিকা। যাতে মুগ্ধ নেটিজেনরা। কেউ সম্বোধন করেছেন সুপারমম বলে। দীপিকার অবয়বেও উপচে পড়েছে লাবণ্য। যা নেটাগরিকদের চোখে দিচ্ছে আরাম। 

বিজ্ঞাপনটি একটি পাঁচ তারকা হোটেলের। চার মাসের অন্তঃসত্ত্বাকালীন কাজটি করেন দীপিকা। সেটি দেখেই কেউ কেউ লিখেছেন, ‘দুয়ার মা সুপারস্টার।’ কেউ বা বললেন, ‘অন্তঃসত্ত্বা অবস্থাতেও কী স্মার্টলি কাজ করেছেন।’ 

randip_20260419_125934094

চলতি বছরের এপ্রিলে গুঞ্জন ওঠে— ফের মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। তবে বিষয়টি নিয়ে চুপ ছিলেন নায়িকা। রণবীর সিংও ছিলেন মুখে কুলুপ এঁটেছিলেন। ফলে অনুরাগীদের অস্বস্তি কাটছিল না। পরে জল্পনা থামাতে এগিয়ে আসেন দীপিকা।  

ইনস্টাগ্রামে একটি ছবি দেন দীপিকা। সে ছবিতে মেয়ে দুয়ার হাতে দেখা যাচ্ছিল প্রেগন্যান্সি টেস্ট কিট। ক্যাপশনে দুটি ইভেল আই ইমোজি দিয়েছিলেন অভিনেত্রী। এতে স্পষ্ট ছিল যে নিজেদের দ্বিতীয় সন্তানের আগমনের খবর আনুষ্ঠানিকভাবে জানালেন অভিনেত্রী।

Baby-no.-2-loading-Deepika-Padukone-Ranveer-expand-family-daughter-Dua-gets-promotion-to-big-sister_20260419_125744451

দীপিকার সে পোস্টের পর থেকে আনন্দের বন্যা বয়ে যাচ্ছিল রণদীপের ভক্ত শিবিরে। সহকর্মীরাও জানাচ্ছিলেনন উষ্ণ অভিনন্দন। অভিনেত্রী ভূমি পেডনেকার লিখেছিলেন, ‘অভিনন্দন’। সামান্থা একাধিক হার্ট ইমোজি দিয়েছিলেন। 

২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রণবীর-দীপিকা। ২০২৪-এর সেপ্টেম্বরে প্রথম মাতৃত্বের স্বাদ পান দীপিকা। দুয়া জন্মের পর বাবা রণবীর সিংয়ের ক্যারিয়ারেরও খরা কাটে। ধুরন্ধর দিয়ে বলিউডে শক্ত অবস্থান নেন। এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় এ দম্পতি। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর