মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

মালদ্বীপে তরুণের সঙ্গে ভিডিও, যা বললেন কেয়া পায়েল

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

মালদ্বীপে তরুণের সঙ্গে ভিডিও, যা বললেন কেয়া পায়েল

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী কেয়া পায়েলের একটি ভিডিউও। যেখানে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে অভিনেত্রীকে। এরপর থেকেই আলোচনায় বিষয়টি।  

ভিডিওটি ছড়িয়েছে টিকটক থেকে। মালদ্বীপে অবকাশ যাপনের সময় কেউ ধারণ করেছে। সেখানে দেখা গেছে, ওই তরুণের সঙ্গে কখনও গল্প করছেন কেয়া। রেস্টুরেন্টে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন তাকে। 

payel

ভিডিওটি দেখার পর থেকেই ওই তরুণকে নিয়ে কৌতূহল নেটিজেনদের। কেয়ার সঙ্গে তার কী সম্পর্ক উত্তর খুঁজে বেড়াচ্ছেন অনেকে। যোগাযোগ করা হলে তরুণটি সম্পর্কে আলাদাভাবে কিছু বলেননি কেয়া পায়েল।

শুধু জানান বন্ধুরা মিলে ছুটি কাটাতে গেছেন মালদ্বীপ। ভিডিওটি সেখানকারই কোনো একটি মুহূর্ত। ঢাকা মেইলকে বলেন, আমরা বন্ধুরা মিলে ভ্যাকেশনে এসেছি। একটু পর সব ছবি প্রকাশ করব। পাশাপাশি বিষয়টি আমি আমার ফেসবুকেও পরিষ্কার করব। 

natoki

এদিকে কেয়ার একাধিক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে তরুণটির নাম প্রাচুর্য। তার সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে অভিনেত্রীর। মালদ্বীপ ছাড়াও যুক্তরাজ্যে একসঙ্গে ঘুরতে দেখা গেছে তাদের।

ঘনিষ্ঠজনদের দাবি, প্রেমের সম্পর্কে আছেন কেয়া-প্রাচুর্য। রয়েছে বিয়ের পরিকল্পনা। দুই পরিবারের সম্মতি রয়েছে এতে। উভয় পরিবার থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে বলে দাবি ঘনিষ্ঠজনদের। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর