রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ফের মুক্তি পাচ্ছে ‘হাওয়া’ ও ‘জংলি’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

ফের মুক্তি পাচ্ছে ‘হাওয়া’ ও ‘জংলি’

বাংলা সিনেমা নিয়ে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’ চলছে স্টার সিনেপ্লেক্সে। জনপ্রিয় ৪ ছবি ‘বরবাদ’, ‘তাণ্ডব’, ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আয়োজন করা হয় এ উৎসবের। তার-ই ধারাবিহকতায় মুক্তি পাচ্ছে আরও দুটি জনপ্রিয় সিনেমা ‘হাওয়া’ ও ‘জংলি’। 

খবরটি নিশ্চিত করে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশের চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু বাংলা চলচ্চিত্র উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। পরিবার নিয়ে এখন অনেকেই হলে আসছেন সিনেমা দেখতে। এটা আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য খুবই আশাব্যঞ্জক। দেশের সিনেমার প্রতি দর্শকদের কৌতুহল দেখেই মূলত আমরা এই উৎসবের আয়োজন করেছি।’

jongli_bmdb_image-1024x599

তার কথায়, ‘‘গেল ১৯ জুন থেকে শুরু এই উৎসব ২৫ জুন শেষ হওয়ার কথা ছিল। তবে আরও এক সপ্তাহ অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময় তিনটি ছবি চলবে। এরমধ্যে থাকবে গেল সপ্তাহে হিট ফেস্টে মুক্তি পাওয়া চার ছবির একটি ‘বনলতা এক্সপ্রেস’। সঙ্গে যোগ হবে ‘হাওয়া’ ও ‘জংলি’।’’

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এ রয়েছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, মম, বাঁধন, সাবিলা নূরসহ আরও অনেকে। পরিচালক তানিম নূর। সাম্প্রতিক সময়ের অন্যতম সফল চলচ্চিত্র এটি। 

hawa_bmdb_image-2

অন্যদিকে ‘জংলি’ মুক্তি পায় গেল বছরের রোজার ঈদে। এম রাহিম পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

‘হাওয়া’ ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত অন্যতম ব্যবসাসফল ছবি। মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবিটি দেশ-বিদেশে দর্শকপ্রিয়তা পায়। এতে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান প্রমুখ।  

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর