বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

বিয়ে করছেন শেখ সাদী, পরীমণি মেতেছেন জলকেলিতে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০৫:৫১ পিএম

শেয়ার করুন:

বিয়ে করছেন শেখ সাদী, পরীমণি মেতেছেন জলকেলিতে

নতুন জীবনে পা রাখছেন পরীমণির এক সময়ের আলোচিত জামিনদার ও গায়ক শেখ সাদী। শুক্রবার পারিবারিকভাবে আংটিবদল সেরেছেন তিনি। এই খবর প্রকাশের কয়েক ঘণ্টার মাথায়  সামাজিক মাধ্যমে জলকেলির একটি ভিডিও প্রকাশ করে ঝড় তুলেছেন পরী। 

গত শুক্রবার পারিবারিকভাবে আংটিবদল সেরেছেন গায়ক শেখ সাদী। তাঁর হবু স্ত্রী সুরাইয়া আফরোজ বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এক সময় ক্যারিয়ারের চেয়েও পরীমণির সঙ্গে সম্পর্কের গুঞ্জনে বেশি আলোচনায় থাকা সাদী বাগদানের বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘আংটিবদলের ব্যাপারটি একেবারে হুট করে হয়েছে। আমার আব্বু–আম্মু কিছুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছিলেন। এর মধ্যে পারিাবারিভাবে কথাবার্তা হয়ে তাঁরা আমার জন্য একজনকে পছন্দ করেন। তাঁদের পছন্দে আমি সম্মতি জানাই।’

বিয়ে করছেন পরীমণির সঙ্গে নাম জড়ানো সেই গায়ক শেখ সাদী, পাত্রী কে?

এদিকে সাদীর আংটিবদলের খবর ছড়িয়ে পড়ার পরপরই পরীমণির ভিডিও প্রকাশ কোনো কাকতালীয় ঘটনা কি না—তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। ভিডিওর মন্তব্যের ঘরে নেটিজেনরা রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছেন। একজন লিখেছেন, ‘শেখ সাদীর বিয়ে উপলক্ষে নাকি এইটা?’ তবে ভক্তদের এমন মন্তব্যের কোনো জবাব দেননি এই অভিনেত্রী।

ভিডিও শেয়ার করে পরীমণি লিখেছেন, কী? তাঁর সঙ্গে জুড়ে দিয়েছেন এক জোড়া লাল হার্ট, প্রজাপতি।  

sadi

এক সময় শোবিজে কান পাতলেই শোনা যেত তাঁদের প্রেমের গুঞ্জন। যদিও এক পডকাস্টে পরীমণি বলেছিলেন, ‘ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।’ তবে সম্পর্কের কথা বরাবরই অস্বীকার করলেও সাদী বিয়ের পিঁড়িতে বসতেই ভিডিওটি প্রকাশ পাওয়ায় নতুন করে নানা জল্পনা শুরু হয়েছে। অবশ্য জানা গেছে, ভিডিওটি একদম টাটকা নয়; চলতি বছরের শুরুর দিকে মালয়েশিয়া ভ্রমণের সময় ধারণ করা পুরোনো স্মৃতি।

আদালতে পরীমণির জামিনদার কে এই তরুণ? 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলা প্রেমের গুঞ্জন নিয়ে এক পড়কাস্টে পরীমণি বলেছিলেন, ‘ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।’

অন্যদিকে সাদী বলেছিলেন, ‘আমাদের মধ্যে বন্ধুত্বের বাইরে কোনো সম্পর্ক নেই। আমার একটি গানের ব্যাপারে ওনার সঙ্গে কথা বলেছিলাম। এরপর থেকে বন্ধুত্ব আমাদের।’

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর