শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

‘টেলিভিশন প্রযোজকরা সাদা পোশাকের মাফিয়া’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০২:১৪ পিএম

শেয়ার করুন:

‘টেলিভিশন প্রযোজকরা সাদা পোশাকের মাফিয়া’

ভারতীয় টেলিভিশন প্রযোজকদের বিরুদ্ধে এবার রীতিমতো বোমা ফাটালেন ‘ভাবিজি ঘর পর হ্যায়’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শিন্ডে। টিভি নাটকের প্রযোজকদের সাদা পোশাকের মাফিয়া উল্লেখ করে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

সম্প্রতি ‘বিগ বস ১৮’-এর প্রতিযোগী শেহজাদা ধামী প্রযোজক রাজন শাহীর বিরুদ্ধে ৩০ লাখ রুপি পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগ তোলেন। আর সেই অভিযোগের সূত্র ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা শেয়ার করেন শিল্পা।

image

ভিডিওতে শিল্পা শিন্ডে বলেন, ‘আজ আবারও একই কথা বলতে চাই। আপনারা নিজেরা চোখেই দেখছেন যে, শিল্পীদের বিপদে এই শিল্পী সংগঠনগুলোও পাশে দাঁড়ায় না। টিভি ইন্ডাস্ট্রির প্রযোজকরা মাফিয়ার মতো কাজ করে। এরা আসলে সাদা পোশাকের মাফিয়া। আমি দীর্ঘ সময় ধরে একই কথা বলে আসছি। আর শিল্পী সংগঠনের নেতারা প্রযোজকদের দালালি করে, কারণ তাঁদের কাজ দরকার। তাহলে শিল্পীদের পক্ষে কে দাঁড়াবে?’

ইন্ডাস্ট্রির দ্বিমুখী আচরণ নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘কেউ মারা যাওয়ার পর আপনারা ইনস্টাগ্রামে এসে কান্নাকাটির ভং ধরেন। মোমবাতি হাতে নিয়ে রাস্তায় নামেন শুধু নিজেদের একটু আলোচনায় রাখার জন্য।’

সম্প্রতি শিল্পা স্বীকার করেছেন, প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে তাঁর আনা যৌন হেনস্থার অভিযোগটি মিথ্যা ছিল। তিনি জানান, বকেয়া টাকা উদ্ধার এবং ঝামেলা থেকে বাঁচতে বাধ্য হয়েই তিনি মিথ্যা বলতে বাধ্য হয়েছিলেন।

image

সমালোচকদের কড়া জবাব দিয়ে শিল্পা বলেন, ‘যাঁরা এখন আমাকে দোষ দিচ্ছেন, তাঁদের বলি— আমি যে সাহস দেখিয়েছি, তা আপনাদের কারও নেই। কারণ সেই কঠিন সময়ে আমার পাশে কেউ দাঁড়ায়নি।’

এখন আর কাজ হারানোর ভয় নেই জানিয়ে অভিনেত্রী বলেন, ‘শিল্পীরা স্বার্থপর হতে পারে কিন্তু আমি এসব প্রযোজকদের সাথে কাজ করতে চাই না। এরা এখন যেসব কাজ করছে তা অত্যন্ত নিম্নমানের। কাজে কোনো সৃজনশীলতা নেই। পুরো দুনিয়ায় কেউ সত্যি কথা বলে না, সবাই ভয়ে ভয়ে বাঁচে। আর মিথ্যা বলে বুক ফুলিয়ে।’

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর