বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

মোটরসাইকেল দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম

শেয়ার করুন:

আমরা বাংলাদেশিরা খুব তাড়াতাড়ি বিচার করি: জোভান 

কক্সবাজারের মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তবে বড় কোনো ক্ষতি ছাড়াই অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৮ জুন) সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে অভিনেতা নিজেই দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।

আমরা বাংলাদেশিরা খুব তাড়াতাড়ি বিচার করি: জোভান 


বিজ্ঞাপন


পোস্টে জোভান লেখেন, “কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভে বাইক অ্যাক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি। কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। রাস্তায় আমরা অনেক সময় ভাবি, ‘আরেকটু স্পিডে গেলে কী হবে?’ বা ‘আমি তো ভালোই চালাই।’ কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে, কার সঙ্গে ঘটবে—তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।”

অভিনেতা আরও লেখেন, ‘বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন। ট্রাফিক আইন মেনে চলুন। কারণ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার। আপনার প্রিয় মানুষগুলো। গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো। কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

যে রোগে আক্রান্ত জোভান


বিজ্ঞাপন


জোভানের পোস্টের পর তাঁর ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা কমেন্ট বক্সে উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর