বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

প্রকাশ্যে স্পাইডার-ম্যানের ট্রেলার, হাল্কের মুখোমুখি পিটার পার্কার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৩:৫৯ পিএম

শেয়ার করুন:

প্রকাশ্যে স্পাইডার-ম্যানের ট্রেলার, হাল্কের মুখোমুখি পিটার পার্কার

মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পেল স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর অফিশিয়াল ট্রেলার। ইউরোপীয় প্রমোশনাল ট্যুরের অংশ হিসেবে সিনেমার দুই জনপ্রিয় তারকা টম হল্যান্ড ও জেন্দায়া সম্প্রতি ট্রেলারটি উন্মোচন করেন। ট্রেলারে পিটার পার্কারকে নতুন রূপে দেখা গেছে। ব্লকবাস্টার ‘নো ওয়ে হোম’ সিনেমার ঘটনার চার বছর পরের গল্প নিয়ে সাজানো হয়েছে এবারের ছবি।

ট্রেলারের শুরুতে দেখা যায়, স্পাইডার-ম্যান হিসেবে পিটার অপরাধীদের বিরুদ্ধে লড়াই করলেও ভেতরের একাকীত্ব তাঁকে ক্রমশ দুর্বল করে দিচ্ছে। বিশেষ করে তাঁর সাবেক প্রেমিকা এমজে এখন নিজের জীবন নিয়ে ব্যস্ত, যা পিটারের একাকীত্বকে আরও বাড়িয়ে তুলেছে।


বিজ্ঞাপন


image

ট্রেলারের আরেকটি বড় চমক পিটারের শারীরিক পরিবর্তন। সারাক্ষণ স্পাইডার-ম্যানের কাজ করায় পিটারের সুপারপাওয়ারে কিছু অদ্ভুত পরিবর্তন ঘটছে, যা সে নিজেও নিয়ন্ত্রণ করতে পারছে না। এটি তাঁর জন্য আশীর্বাদ নাকি অভিশাপ—তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। ট্রেলারে আরেক অ্যাভেঞ্জার ‘হাল্ক’-এর সঙ্গে স্পাইডার-ম্যানের রক্তক্ষয়ী লড়াই নজর কেড়েছে। তবে পুরোনো দুই বন্ধুর মধ্যে কেন যুদ্ধ বাধল, তা নিয়ে ভক্তদের মনে কৌতূহল তৈরি হয়েছে।

এবার স্পাইডার-ম্যানকে এমন এক অদৃশ্য ভিলেনের মুখোমুখি হতে হবে, যাকে কেউ চোখে দেখতে পায় না। নিউইয়র্ক জুড়ে একের পর এক অপরাধ ঘটিয়ে চলেছে সেই অদেখা শত্রু। ট্রেলারে এক ঝলক দেখা মিলেছে ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত তারকা স্যাডি সিঙ্কের।


বিজ্ঞাপন


image

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমার মাধ্যমে ফিরছেন টম হল্যান্ড, জেন্দায়া, জ্যাকব ব্যাটালন, মার্ক রাফালো, জন বার্নথাল এবং মাইকেল মান্ডো। নতুন করে যুক্ত হয়েছেন ট্রামেল টিলম্যান, লিজা কোলন-জায়াস, মারভিন জোন্স এবং স্যাডি সিঙ্ক।

আগামী ৩১ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। তবে একদিন আগে, অর্থাৎ ৩০ জুলাই ভারতে মুক্তি পাবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর