বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

স্বামীর সঙ্গে হানিমুনের অন্তরঙ্গ ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ১২:০৫ পিএম

শেয়ার করুন:

স্বামীর সঙ্গে হানিমুনের অন্তরঙ্গ ছবি প্রকাশ করলেন নীলাঞ্জনা নীলা

গত ফেব্রুয়ারিতে দীর্ঘ সাত বছরের বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। নতুন পরিচয়ে পথচলা শুরু করেছেন চার মাসের বেশি। বিয়ের খবর প্রকাশ্যে আসলে ঢাকা মেইলকে অভিনেত্রী জানিয়েছিলেন, দুইজনের কাজের ব্যস্ততায় বিয়ের অনুভূতি অনুভব করার সুযোগ পাচ্ছেন না। অবশেষে তাঁদের ব্যস্ততা কমেছে। সম্প্রতি হানিমুনের সময় কাটাতে ছুটে গিয়েছিলেন দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়।

সামাজিক মাধ্যমে স্বামীর সঙ্গে কাটানো দারুণ কিছু মুহূর্তের ছবি প্রকাশ করেছেন নীলা। সবুজ পাহাড়, সমুদ্র আর মেঘের মিতালিতে ঘেরা লঙ্কার বুকে তাঁদের অন্তরঙ্গ ছবিগুলো ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের।


বিজ্ঞাপন


এখনও ‎বিয়ের অনুভূতি অনুভব করার সুযোগ পাইনি: নীলাঞ্জনা নীলা

স্বামীর সঙ্গে শ্রীলঙ্কা ভ্রমণের অনুভূতি প্রকাশ করার মতো শব্দ খুঁজে পাচ্ছেন না নীলা। প্রকৃতির সবটুকু রূপ যেন এক দেখায় ভরিয়ে দিয়েছে তারকা দম্পতিকে। শ্রীলঙ্কার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে নীলা বলেন, ‘সমুদ্র, পাহাড়, বৃষ্টি, কুয়াশা, দীর্ঘ ড্রাইভ, শান্ত কিছু মুহূর্ত আর আমাদের একসঙ্গে ভাগ করে নেওয়া হাসি—সবকিছু মিলিয়ে শ্রীলঙ্কা আমাদের একবারে সবকিছুই উপহার দিয়েছে।’

image

ছুটি কাটিয়ে কর্মব্যস্ত জীবনে ফিরলেও অভিনেত্রীর মনটা এখনও লঙ্কাপুরিতে পড়ে আছে। নীলাঞ্জনা নীলা যোগ করেন, ‘আমি ফিরে এসেছি ঠিকই। কিন্তু আমার মনের একটা অংশ এখনও সেখানে রয়ে গেছে।’


বিজ্ঞাপন


আট বছরের প্রেম, ঈদের দিন স্বামীকে পরিচয় করিয়ে দিলেন নীলাঞ্জনা নীলা

নীলার স্বামীর নাম কাউসার মাহমুদ সায়ান। উত্তরা ইউনিভার্সিটির একই সেমিস্টারে পড়ার সুবাদে দুইজনের মধ্যে সখ্য গড়ে ওঠে। সেই ক্যাম্পাস জীবনের বন্ধুত্বই আজ রূপ নিয়েছে সংসার জীবনে।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর