মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

এখন কথা বলতে পারছি: অমি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৬:২৮ পিএম

শেয়ার করুন:

এখন আমি কথা বলতে পারছি: অমি

‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং চলাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নির্মাতা কাজল আরেফিন অমি। বন্ধ হয়ে যায় কথা। সপ্তাহ খানেক আগে সামাজিক বিষয়টি জানাতেই কপালে চিন্তার ভাঁজ পড়ে অনুরাগীদের। নির্মাতার পরবর্তী অবস্থা জানতে মুখিয়ে ছিলেন তারা। এবার তাদের জন্য মন ভালো করা খবর দিলেন অমি। জানালেন কথা বলতে পারছেন তিনি।

আজ মঙ্গলবার নিজের ফেসবুকে অমি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, এখন আমি কথা বলতে পারছি, তবে জোরে না। পুরোপুরি উন্নতি হচ্ছে কি না সেটা দেখার জন্য আরও এক মাস সময় লাগবে। আপাতত খুব কম কথা বলে আমি আবার আমার নিয়মিত কাজ শুরু করতে পারব।’


বিজ্ঞাপন


সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অমি। সেইসঙ্গে কাজে নামার খবর জানিয়েছেন। লিখেছেন, ‘‘আমি আবার ‘অ্যাকশন’ বলতে পারছি।’’ 

গেল নয় জুন নিজের ফেসবুকে অসুস্থতার কথা জানিয়ে পোস্ট দিয়েছিলেন অমি। লিখেছিলেন, ‘হঠাৎ করে গলায় তীব্র অস্বস্তি অনুভব করছিলাম। আস্তে আস্তে আমার কণ্ঠস্বর যেন মিলিয়ে যেতে থাকে। আমি ঠিকমতো কথা বলতে পারছিলাম না। যেখানে একটি আনন্দের মুহূর্ত থাকার কথা ছিল, সেখানে হঠাৎ করে আমি খুব ভয় পেয়ে যাই। কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না।’

নির্মাতা জানিয়েছিলেন, পরিস্থিতি বেগতিক দেখে শুটিং প্যাকআপ করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁর গলায় একটি সিস্টের উপস্থিতি শনাক্ত করেন। পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে আগামী ৭ দিন একদম কথা না বলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

উদ্বিগ্ন নির্মাতা লিখেছিলেন, ‘আমি বুঝতে পারছি না কী হচ্ছে। পুরো বিষয়টি বেশ ট্রমাটিক মনে হচ্ছে। আমি কাজ পাগল মানুষ। প্রতি মাসে আমরা আপনাদের জন্য ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ৮টি পর্ব রিলিজ করি। আশা করি আমি সেটা চালিয়ে যেতে পারব।’ 

এরপর থেকেই দমবন্ধ সময় যাচ্ছি শুভাকাঙ্ক্ষীদের। কমেন্ট বক্স বলে দিচ্ছে এবার যেন স্বস্তির নিশ্বাস ফেলছেন তারা। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর