সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

সিনেমা নির্মাণে জাহিদ প্রীতম, চান পরিবারের সবাই মিলে দেখুক

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৫:০৯ পিএম

শেয়ার করুন:

সিনেমা নির্মাণে জাহিদ প্রীতম, চান পরিবারের সবাই মিলে দেখুক

নাট্যাঙ্গন ও ওটিটি মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন জাহিদ প্রীতম। দর্শকের প্রত্যাশা বেড়েছে তাকে নিয়ে। তারা চান সিনেমা বানাক এ নির্মাতা। জাহিদ প্রীতমও দিলেন সুখবর। জানালেন সিনেমা বানাচ্ছেন তিনি। চলছে প্রি-প্রোডাকশন। 

প্রযোজনা সংস্থা এসভিএফ আলফা আইয়ের সঙ্গে চুক্তি হয়েছে জাহিদ প্রীতমের। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘এসভিএফ আলফা আইয়ের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে আমার। তারা অনেক দিন থেকে বলছিল আমার প্রথম সিনেমা তাদের সঙ্গে হোক। ওই জায়গা থেকেই এক হওয়া।’


বিজ্ঞাপন


নিজের সিনেমা সম্পর্কে বলেন, ‘আমার সিনেমা এখনও স্ক্রিপ্ট পর্যায়ে রয়েছে। তিনটি স্ক্রিপ্ট করেছি। যেহেতু তিন বছরের চুক্তি। এতদিন গল্পগুলোর মধ্যে ছিলাম। কোনটা আগে করব সেটা এবার ভাবছি।’

প্রীতম চান তার সিনেমা পরিবারের সবাই মিলে উপভোগ করুক। তাই নিজের চেনা জনরা বেছে নিচ্ছেন বড়পর্দার জন্য। বললেন, ‘রোমান্টিক জনরা নিয়ে কাজ করছি। কেননা আমার টার্গেট ফ্যামিলি অডিয়েন্স। এ ধরণের গল্পে পরিবার পর্দার সামনে বসে। তাছাড়া আমি এই জনরায়ই কাজ করি। আপাতত প্রি-প্রোডাকশনে আছি।’

প্রীতমের কথায়, ‘এর আগে কয়েকজন প্রযোজকের সঙ্গে বসেছি। কিন্তু মেলেনি। শাহরিয়ার শাকিল ভাইয়ের (এসভিএফ আলফা আইয়ের কর্ণধার) সঙ্গে মিলেছে। মনে হয়েছে উনি চ্যালেঞ্জ নিতে পারেন। যেটা একজন পরিচালকের জন্য খুবই দরকার।’

সবশেষে ঘুমপরীর পরিচালক বলেন, ‘সব ধরণের ছবি বানাতে চায় এসভিএফ আলফা আই। সিনেমাটা ঈদ কেন্দ্রিক রাখতে চায় না তারা। বছরের অন্য ৪-৫টি উৎসবেও ছবি আনতে চায়। ডিসেম্বরে রায়হান রাফী ভাইকে দিয়ে শুরু হচ্ছে। আমি, রায়হান রাফী ভাই, ভিকি জাহেদ ভাই, শিহাব শাহীন— ভাই সবাই মিলিমিশে ইন্ডাস্ট্রিটা গোছাতে চাই।’


বিজ্ঞাপন


আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর