পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদের গ্রেফতারের খবরে সরগরম সামাজিক মাধ্যম। নেটিজেনরা করছেন বিভিন্ন রকম মন্তব্য। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও বিষয়টি নিয়ে পোস্ট দিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে।
আজ রোববার নিজের ফেসবুকে ফারুকী লিখেছেন, ‘বহু গুম, ক্রসফায়ার এবং অজস্র রাজনৈতিক পাপের সাক্ষী বেনজির দুবাইতে গ্রেফতার। ভিকটিম পরিবারগুলা এবং গোটা বাংলাদেশের জন্য এটা বড় খবর।’
বিজ্ঞাপন
এরপর লেখেন, ‘এখন অপেক্ষা বিচার পাওয়ার। ফ্যাসিবাদী সময়ের ক্ষত থেকে মুক্তির প্রথম ধাপ বিচার। শুধু জুলাই গণহত্যা না, ষোলো বছরের অপকর্মের বিচার!’
সবশেষে এ নির্মাতা লেখেন, ‘বিচারের বাইরেও রাজনীতি, ব্যবসা, বিনোদন জগতের বহু ঘটনার মিসিং লিংক পাওয়া যাবে তার কাছ থেকেই। ক্রাইম থ্রিলার যারা বানাতে চান তারা চোখ রাখতে পারেন!’
রোববার (১৪ জুন) পুলিশ সদর দফতরের একটি সূত্র ঢাকা মেইলকে বেনজীরের গ্রেফতারের তথ্য নিশ্চিত করে। সূত্রটি জানায়, ইন্টারপোলের সহযোগিতায় সাবেক আইজিপি বেনজীরকে গ্রেফতার করা হয়েছে। গত ১২ জুন বাংলাদেশের পুলিশ কর্তৃপক্ষকে বিষয়ে অবহিত করে ইন্টারপোল।
আরআর




