অভিযোগের অন্ত নেই ভারতীয় সোশ্যাল ইনফ্লুয়েন্সার উরফি জাভেদের নামে। পোশাক ও মন্তব্যের কারণে সারাক্ষণ সমালোচনার টেবিলে থাকেন। এবার উল্টো ধর্ষণ ও হত্যার অভিযোগ আনলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
উরফি জানান, রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এর প্রথম আসর জয়ের পর হত্যা ও ধর্ষণের হুমকি পান তিনি। সম্প্রতি এ নিয়ে একটি পোস্টও দেন তিনি। যদিও পরে মুছেও ফেলেন।
বিজ্ঞাপন
ওই পোস্টে লিখেছিলেন, ‘আমি সবচেয়ে ভয়াবহ ট্রোলিং, গালাগাল, ধর্ষণের হুমকি এবং হত্যার হুমকির মুখোমুখি হয়েছি। যখন বলছি ভয়াবহ, তখন সত্যিই ভয়াবহ। এগুলোও মাত্র ১ শতাংশের কম। কিছু মানুষ আমার ফোন নম্বর সংগ্রহ করে আমাকে ফোন করে গালাগাল করত। এমনকি ব্যক্তিগত নম্বরেও ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছি।’
আরও লিখেছিলেন, “বিশ্বাস করুন, শুধু আমার ক্ষেত্রেই নয়, সামাজিক মাধ্যমে থাকা অনেক নারীর বাস্তবতা এটাই। গালাগাল, ধর্ষণের হুমকি এবং মৃত্যুর হুমকি যেন স্বাভাবিক বিষয় হয়ে গেছে।”
২০২৫ সালে ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পায় দ্য ট্রেইটর্স। এটির সঞ্চালনায় ছিলেন করণ জোহর। ওই শোয়ের প্রথম মৌসুমে উরফি জাভেদ ও নিকিতা লুথার বিজয়ী হন। এরপরই সামাজিক আমধ্যমে হুমকির শিকার হন বলে দাবি তার।
আরআর




