পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল পর থেকে একাধিক হেভিওয়েট নেতার দলত্যাগের গুঞ্জন উঠেছিল। সম্প্রতি টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার পর এবার সেই তালিকায় যুক্ত হলেন টলিউড সুপারস্টার দীপক অধিকারী (দেব), অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষসহ মোট ১৯ জন সংসদ সদস্য।
ভারতীয় গণমাধ্যম আজকাল ডটকম ১৯ সদস্যের পদত্যাগের একটি চিঠি প্রকাশ করেছে, যা রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। তালিকায় দলটির একাধিক প্রভাবশালী নেতার পাশাপাশি ভারতের সাবেক তারকা ক্রিকেটার ইউসুফ পাঠানের নামও রয়েছে।
বিজ্ঞাপন
তবে গণপদত্যাগের চিঠির তারিখ ও আইনি বৈধতা নিয়ে দলটির ভেতরে জলঘোলা হতে শুরু করেছে। তৃণমূলের বিদায়ী লোকসভার দলনেতা কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছেন, গত সোমবার, ৮ জুন পদত্যাগপত্রটি স্পিকারের অফিসে জমা দেওয়া হয়েছে। তবে চিঠিতে নাটকীয়ভাবে আগামী ১৮ জুন তারিখের উল্লেখ রয়েছে। মূলত ১৮ জুন পর্যন্ত লোকসভায় দলনেতার দায়িত্বে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার এবং ১৯ জুন থেকে তাঁর স্থলাভিষিক্ত করা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।
তারিখের গরমিল নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিদায়ী দলনেতা কাকলি ঘোষ দস্তিদার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি অফিশিয়ালি চিফ হুইপ থাকাকালীন গত ১৮ মে ১৯ জন সংসদ সদস্যের স্বাক্ষর সম্বলিত চিঠি স্পিকারের অফিসে জমা দিয়েছি।
কাকলির দাবিকে উড়িয়ে দিয়েছে দলটির বর্তমান শীর্ষ নেতৃত্ব। মমতা-পন্থী অংশের দাবি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চিফ হুইপ করার সিদ্ধান্ত জানিয়ে স্পিকারের কাছে চিঠি পাঠানো হয়েছিল ২০ মে, যা গৃহীত হয় ২৯ মে। ফলে কাকলি ঘোষ দস্তিদারের জমা দেওয়া চিঠির সই এবং তার আইনি বৈধতা নিয়ে স্পিকারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে দলটির শীর্ষ নেতৃত্ব। সব মিলিয়ে তারকা সাংসদদের আকস্মিক পদত্যাগ এবং চিঠির তারিখ বিতর্কে তৃণমূল নতুন সংকটের মুখে পড়েছে।
ইএইচ/




