বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

৫০ পর্বে ‘মিডল ক্লাস ফ্যামিলি’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৩:০৯ পিএম

শেয়ার করুন:

৫০ পর্বে ‘মিডল ক্লাস ফ্যামিলি

গেল ২৯ মার্চ থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হয় ধারাবাহিক নাটক‘মিডল ক্লাস ফ্যামিলি’। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮ টায় প্রচারিত হবে নাটকটি। আগামীকাল ১১ জুন প্রচারিত হবে এর ৫০তম পর্ব। 

ঢাকার এক মধ্যবিত্ত পরিবারের সুখ-দু:খ, হাসি-কান্না, পাওয়া-না পাওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। বাড়ির কর্তা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক জমিরউদ্দিন সরকার। একজন আদর্শ শিক্ষক হিসেবে সফলভাবে কর্মজীবন শেষ করেছেন। স্ত্রী আর দুই ছেলে দুই মেয়ে নিয়ে তাদের পরিবার। 


বিজ্ঞাপন


গল্পটি জমিরউদ্দিন সরকারের পরিবারের হলেও এখানকার প্রতিটি চরিত্র বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর এক একটি প্রতিচ্ছবি। বাড়ির বড় ছেলে মবিন ভাঙতে চায় মধ্যবিত্তের শৃঙ্খল। প্রচুর অর্থবিত্তের মালিক হতে চায় সে। এটাই তার কাছে জীবনের সাফল্য মনে হয়। বাবার মতো জীবন তার পছন্দ না। 

ছোট ছেলে আবার তার বিপরীত। তার কাছে মনে হয় বাবার মতো একজন মানুষ হতে পারাটাই জীবনের আসল স্বার্থকতা। দুই মেয়ে পড়াশোনা করছে। তারা স্বাধীনচেতা জীবনযাপন  করতে পছন্দ করে। মা তার ছেলেমেয়েদের এখনো ছোটই মনে করেন। আদর-যত্নে সবাইকে আগলে রাখতে চায়। জমিরউদ্দিন সরকার ভাবে ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হলে সে গ্রামে গিয়ে বাকি জীবন কাটাবে। 

কিন্তু তা সহজে হয়ে ওঠে না। নানারকম সংকট, প্রতিবন্ধকতা সামনে চলে আসে; বাঙালি মধ্যবিত্ত পরিবারে যেমনটা হয়ে থাকে। সমাজ সংস্কৃতির ধারায় বহমান জীবনসংগ্রাম আর এগিয়ে যাওয়ার ছুটোছুটির মধ্য দিয়ে তৈরি হয় তাদের ছোট ছোট সুখ-দু:খের গল্প। 

ধারাবাহিকটি সম্পর্কে নির্মাতা নজরুল ইসলাম রাজু বলেন, ‘আমাদের মধ্যবিত্ত পরিবারের সংস্কৃতিটাকে তুলে ধরার চেষ্টা করেছি এখানে। এই পরিবারের মধ্য দিয়ে সমাজের একটা চিত্র উঠে আসে। চরিত্রগুলোতে দর্শকরা নিজেদেরকে খুঁজে পাবেন।’


বিজ্ঞাপন


আফনাফ শ্যামলের রচনায় এতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, সায়েদ জামান শাওন, নাবিলা ইসলাম, নিশাত প্রিয়ম, অদিতি জামান, জান্নাত আক্তার, নাদের চৌধুরী, মিলি বাসার, তানজিম হাসান অনিক, সাদ্দাম মাল প্রমুখ।

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর