মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘আগুন’ সিনেমাটি? 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৩:৪৬ পিএম

শেয়ার করুন:

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘আগুন’ সিনেমাটি? 

২০১৯ সালে শুরু হলেও শাকিব খানের ‘আগুন’ সিনেমাটি আজও আলোর মুখ দেখেনি। সম্প্রতি গুঞ্জন উঠেছে আসছে দুর্গা পূজায় মুক্তি পাচ্ছে কিং খানের ঝুলে থাকা এ সিনেমাটি। 

এ নিয়ে ছবির পরিচালক বদিউল আলম খোকনের সঙ্গে যোগাযোগ ক্রা হলে তিনি ঝেড়ে কাশলেন না। জানালেন পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্ত নয়। 


বিজ্ঞাপন


ঢাকা মেইলকে খোকন বলেন, ‘ছবির এডিটিং শেষ। তবে আরও রয়ে গেছে। সেগুলো শেষ না করে পরিকল্পনা করতে পারছি না। মিউজিকের কাজ বাদ রয়েছে। ভিএফএক্সের কাজ করতে হবে। কাজগুলো সম্পন্ন হলে চিন্তা করে দেখব।’

Agun_Shakib_Mitu

২০১৯ সালের ৫ আগস্ট শুরু হয়েছিল ‘আগুন’-এর শুটিং। সে বছরের অক্টোবরে শেষ হয় এর দ্বিতীয় লটের কাজ। তারপর গুটিয়ে নেওয়া হয় ক্যামেরা, নিভিয়ে দেওয়া হয় লাইট। ২০২২ সালে ফের শুরু হয় শুটিং। শেষ হয় ৮০ শতাংশের মতো কাজ। পরে কষ্টে সৃষ্টে শুটিং সম্পন্ন হলেও এখনও আটকে আছে পোস্ট প্রোডাকশনের ঘরে। 

ছবিটির প্রযোজক দেশ বাংলা মাল্টিমিডিয়া। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন জাহারা মিতু। ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সুচরিতা, আফজাল শরীফ, রেবেকা প্রমুখ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর