মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

‘পেড্ডি’-এর গল্প শুনে পরিচালককে জড়িয়ে ধরেছিলাম: রাম চরণ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ১১:৩১ এএম

শেয়ার করুন:

‘পেড্ডি’-এর গল্প শুনে পরিচালককে জড়িয়ে ধরেছিলাম: রাম চরণ

বক্স অফিসে ঝড় তুলেছে দক্ষিণী মেগাস্টার রাম চরণের নতুন সিনেমা ‘পেড্ডি’। গ্রামীণ পটভূমির স্পোর্টস ড্রামার সাফল্যে  উচ্ছ্বসিত অভিনেতা। সোমবার (৮ জুন) সন্ধ্যায় সিনেমাটির সাকসেস মিট অনুষ্ঠিত হয়েছে। সেখানে রাম চরণ জানান, ছবির পুরো টিম চিত্রনাট্যের ওপর শতভাগ বিশ্বাস রেখেছিল বলেই আজ এই সফলতা। এ সাফল্য আবারও প্রমাণ করল দর্শকরা সবসময় ভালো গল্পের পাশে থাকেন।

চিত্রনাট্য হাতে পাওয়ার মুহূর্তের কথা উল্লেখ করে রাম চরণ বলেন, “গল্প শোনার পরপরই আমি বুচি বাবু সানাকে জড়িয়ে ধরেছিলাম। আমি জানতাম ‘পেড্ডি’র সফল অথবা ব্যর্থতার  যেকোনো একদিকে যেতে পারত। কিন্তু সিনেমাটি নিয়ে যে ভালোবাসা ও সাড়া পাচ্ছি, তাতে আমি সত্যিই আপ্লুত।” তিনি আরও বলেন, “পেড্ডি অত্যন্ত প্ররিশ্রম দিয়ে নির্মিত একটি সিনেমা। দলের প্রতিটি সদস্য এর পেছনে তাঁদের শ্রম উজাড় করে দিয়েছেন এবং তার ফলাফল আজ সবার সামনে স্পষ্ট।”


বিজ্ঞাপন


সিনেমাটিতে সহশিল্পী শিবরাজকুমার এবং জগপতি বাবুর অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন এই তারকা। রামের কথায়, ‘যখন আমি জগপতি বাবু গারুর চরিত্রের গ্রাফটি দেখেছিলাম তখন আমার কাছে অত্যন্ত ভালো লেগেছিল। তিনি এই ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা। কাজের প্রতি তাঁর একাগ্রতা আমাদের সবাইকে আরও ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করেছে।’

image

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের ব্যাকগ্রাউন্ড স্কোর ছবিতে বাড়িতে মাত্রা যোগ করেছেন। এ নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করে রাম চরণ বলেন, ‘সিনেমার দ্বিতীয় হাফে বেশ কিছু দৃশ্যে রহমান স্যারের রি-রেকর্ডিং ছিল অসাধারণ। ব্যাকগ্রাউন্ড স্কোর কেমন হবে তা নিয়ে আমরা সবাই খুব কৌতূহলী ছিলাম, কিন্তু তিনি আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছেন। রহমান স্যার এককথায় দুর্দান্ত কাজ করেছেন।’


বিজ্ঞাপন


সবশেষে প্রেক্ষাগৃহে বসে দর্শকদের সাথে সিনেমাটি দেখার অভিজ্ঞতার কথা শেয়ার করে দক্ষিণী সুপারস্টার বলেন, “আমি সত্যিই অবাক হয়েছি যখন দেখলাম দর্শকরা এমন কিছু দৃশ্যে হাততালি দিচ্ছেন, যেখানে আমি নিজেও এমন প্রতিক্রিয়া আশা করিনি।”

image

রাম চরণের সাথে এই ছবিতে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। মুক্তির মাত্র চার দিনে ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২৩৩ কোটি রুপি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর