মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

অভিভাবক ছাড়া দেখা নিষেধ নোলানের ‘দ্য ওডিসি’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৩:১১ পিএম

শেয়ার করুন:

অভিভাবক ছাড়া দেখা নিষেধ নোলানের ‘দ্য ওডিসি’

মুক্তির আগেই উন্মাদনা চলছে ক্রিস্টোফার নোলানের সিনেমা ‘দ্য ওডিসি’ নিয়ে। নতুন খবর হচ্ছে ১৮-এর কম বয়স্ক দর্শকদের জন্য রয়েছে বিশেষ নির্দেশনা। নোলানের ছবিটি দেখতে হলে অভিভাবকদের সঙ্গে যেতে হবে তাদের। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে বিষয়টি। 

‘দ্য ওডিসি’কে রেটিং ‘আর’ দিয়েছে মার্কিন চলচ্চিত্র রেটিং কর্তৃপক্ষ মোশন পিকচার অ্যাসোসিয়েশন। এই রেটিং প্রাপ্ত সিনেমাগুলোতে প্রাপ্তবয়স্ক এমন কিছু উপাদান থাকে যা অপ্রাপ্তবয়স্কদের উপযুক্ত না। এরমধ্যে সহিংসতা, নগ্নতা, মাদক উল্লেখযোগ্য। 

odeee-1766480558_(1)

বলা আছে, ‘আর’ রেটিংপ্রাপ্ত ছবিগুলো ছোটদের জন্য ক্ষতিকর হতে পারে। এরকম সিনেমার ক্ষেত্রে অবশ্যই অভিভাবকদের সতর্ক হওয়া উচিত। পাশাপাশি অভিভাবক ছাড়া আর রেটিংপ্রাপ্ত ছবি অপ্রাপ্তবয়স্কদের জন্য নিষিদ্ধ। 

গ্রিক কবি হোমারের বিখ্যাত মহাকাব্যের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে ‘দ্য ওডিসি’। ছবির বাজেট প্রায় ২৫০ মিলিয়ন ডলার। ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ‘আর’ রেটেড সিনেমাগুলোর একটি হতে যাচ্ছে এটি। আগামী ১৭ জুলাই মুক্তির কথা রয়েছে ওডিসির। 

The-Odyssey-2026-Directed-By-Christopher-Nolan-Starring-Matt-Damon-Odysseus

এরইমধ্যে শুরু হয়েছে অগ্রীম টিকিট বিক্রি। মুড়ির মতো কিনছেন দর্শক। তাই দেখে সিনে বিশ্লেষকদের ধারণা ‘ওপেনহাইমার’-এর মতোই সাফল্য বয়ে আনবে নোলানের মুক্তিপ্রতীক্ষিত সিনেমাটি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর