রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

গানে আর ফিরবেন না রিংকু 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০১:২০ পিএম

শেয়ার করুন:

রিংকু এখন গ্রামে থাকেন, করেছেন কৃষি খামার 

চারবার স্ট্রোকে আক্রান্ত হয়ে থমকে গেছে ক্লোজআপ ওয়ান খ্যাত জনপ্রিয় লোকসংগীতশিল্পী মশিউর রহমান রিংকুর জীবন। ২০২০ সাল থেকে শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়ার পর থেকে নিভৃতে দিন কাটাচ্ছেন নিজ গ্রামে। গানের জগতে আর ফেরা হবে না জেনে গায়কের শেষ আকুতি— তাঁর সৃষ্টিগুলো যেন হারিয়ে না যায়। 

সম্প্রতি ‘পথের গল্প’ নামের একটি ট্রাভেল ডকুমেন্টারিতে হাজির হয়ে নিজের বর্তমান শারীরিক অবস্থা, ফেলে আসা ক্যারিয়ার এবং এক সময়ের কাছের মানুষদের বদলে যাওয়া নিয়ে কথা বলেছেন তিনি।


বিজ্ঞাপন


রিংকু বলেন, ‘পুরোপুরি গানে ফেরার ইচ্ছা আমার নেই। ইচ্ছা করলেও সেই সম্ভাবনা নেই। কারণ, চারবার স্ট্রোক হয়েছে, এর মধ্যে একবার-দুবার তো কেউ জানতই না। চারবার যখন স্ট্রোক হয়ে গেল, তখন আমি বুঝলাম সব আশা শেষ। এটা মানতে হবে, কারণ এটাই সত্য। আসলে আমি যেভাবে ব্যাক করতে চাই, সেভাবে আর হবে না। পরিপূর্ণভাবে ব্যাক করতে না পারলে ব্যাক করার দরকার নেই। আমি মরে গেলেও গানগুলো তো থাকবে। একটাই আহ্বান আমার, গানগুলো যেন নষ্ট না হয়।’

রিংকু এখন গ্রামে থাকেন, করেছেন কৃষি খামার

প্রধানমন্ত্রীর সহায়তা চান অসুস্থ রিংকু

একান্ত আলাপাকালে রিংকু আক্ষেপ প্রকাশ করে আরও বলেন, ‘শহরের মানুষের ভালোবাসা হচ্ছে কাজের জন্য ভালোবাসা। আর গ্রামের মানুষের ভালোবাসা অরিজিনাল। তারাই এখন আমার বন্ধু। একটা কথা আছে—কাজ করলে কাজী, কাজ ফুরালে পাজি। ঠিক তেমন হচ্ছে শহরের মানুষের ভালোবাসা। যদি কারও কাজ করে দিতাম তাহলে ভালোবাসত, কাজ না করে দিলে আমি নেই—বিষয়টি এমন আরকি। সেই সময়ের কোনো বন্ধুই নেই এখন। কেউ খোঁজ রাখে না। যদি কারও জন্য কিছু করে থাকি, সেটা আমি করেছি। কিন্তু কারও সিমপ্যাথি আমি চাই না।’


বিজ্ঞাপন


তিনি জানান, বর্তমানে নিজ গ্রামের মানুষেরাই তাঁর প্রিয় বন্ধু। তাঁদের ভালোবাসার মাঝে তিনি খুঁজে পাচ্ছেন বেঁচে থাকার নতুন প্রেরণা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর