রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

২৪ বছরেই মেলে জনপ্রিয়তা ও অর্থ, তবু কেন বলিউড ছাড়লেন দিয়া মির্জা? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

২৪ বছরেই মেলে জনপ্রিয়তা ও অর্থ, তবু কেন বলিউড ছাড়লেন দিয়া মির্জা? 

সেরা সুন্দরীর মুকুট পরে নাম লেখান বলিউডে। অনেকে তুলনা করতেন ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে। ২৪ বছর বয়সেই মিলেছিল কাঙ্ক্ষিত খ্যাতি ও অর্থ। তবুও বি-টাউন থেকে নিজেকে সরিয়ে নেন দিয়া মির্জা। এবার কারণ ব্যখ্যা করলেন অভিনেত্রী।

ক্যারিয়ারের শুরুতে সব হাতের মুঠোয় পান দিয়া। পিছু নেয় জোটে সমালোচনাও। কয়েকটি সিনেমা মুখ থুবড়ে পড়ায় নামের আগে বসে অপয়া। তার কথায়, ‘আমি মনে করি, আমি সবার ধারণাকে ভুল প্রমাণ করে নিজের জায়গা তৈরি করতে পেরেছি। শুরুতে আমার তুলনা করা হতো ঐশ্বর্য রাইয়ের সঙ্গে। আমি মনে করি, এতে অনেক সুযোগে বাধা এসেছিল। তারপর আমার বড় কিছু ছবির ব্যর্থতা, যার ফলে কাজ পাওয়া বন্ধ হয়ে যায়।’

1667820822_dia-1

তবে কটাক্ষ দমাতে পারেনি তাকে। নিজের মতো চলছিলেন পথ। তবে কাঙ্ক্ষিত তৃপ্তি পাচ্ছিলেন না। তিনি বলেন, ‘আমি যা করছিলাম সেটা করতে ভালো লাগছিল না। আমি টাকা উপার্জন করেছি। আমি স্বাধীন, আমার নিজের একটা বাড়ি আছে, এমন একটা শহরে থাকছিলাম যা এখন আমার। কারণ শহরটা আমাকে আপন করে নিয়েছে। কিন্তু এসব আমাকে সুখী করছিল না। আর তখনই বুঝতে পারলাম আমার নিজের কাছে ফিরে যাওয়া দরকার। তাই, এটা ছিল এক ধরনের ঘরে ফেরার মতো।’

দিয়া জানান, নায়কের পাশে দাঁড়িয়ে শুধু পর্দার সৌন্দর্য বাড়ানোয় অবদান রাখার পক্ষপাতী ছিলেন না তিনি। চাইছিলেন সক্ষমতা দেখাতে। অথচ প্রথাগত চরিত্রের প্রস্তাব কড়া নাড়ত তার দরজায়।

1638984579_main

তিনি বলেন, ‘আমি যে চরিত্রগুলোতে অভিনয় করছিলাম, সেগুলো করার সময় এক ধরনের দ্বন্দ্বে ভুগতাম। কারণ বুঝতে পারছিলাম, আমি যে চরিত্রগুলোতে অভিনয় করছিলাম, সেগুলোতে কোনও না কোনোভাবে আমি নিজের সততা, বুদ্ধিমত্তা— এই চেতনাকে ধারণ করতে পারছিলাম না। তা হলে আমি কিসের প্রতিনিধিত্ব করছিলাম?’

মূলত এসব কারণেই বলিউড বিমুখ হন দিয়া। পাশাপাশি বি-টাউনে নারীদের পণ্য হিসেবে উপস্থাপন করা হয় বলে মনে করেন তিনি। তাই আর থাকেননি। মায়ানগরী থেকে নিজেকে গুটিয়ে মন পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধিতে। বর্তমানে প্রকৃতি নিয়েই তার যত ব্যস্ততা। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর