শুক্রবার, ৫ জুন, ২০২৬, ঢাকা

খায়রুল ওয়াসীর কণ্ঠে ‘আসিবে প্রাণপ্রিয়া’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

 খায়রুল ওয়াসীর কণ্ঠে ‘আসিবে প্রাণপ্রিয়া’

ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসী। উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিতে প্রকাশ পেয়েছে তাঁর কণ্ঠে নতুন একক গান ‘আসিবে প্রাণপ্রিয়া’।

ইউটিউবে মির মিউজিক স্টেশনের অফিশিয়াল থেকে গানটি প্রকাশ করা হয়েছে। গানের বাণী সাজিয়েছেন মির শামসুল। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন খায়রুল ওয়াসী নিজেই। সংগীত আয়োজন করেছেন প্রীতম চন্দ।


বিজ্ঞাপন


গানটি প্রসঙ্গে খায়রুল ওয়াসী বলেন, ‘রাগধর্মী লোক সুরের এই গান। আমি সব সময় শ্রোতাদের জন্য নতুন সুরে গান করতে পছন্দ করি। আশা করি এই গানটিও শ্রোতাদের মনে দাগ কাটবে।’

গানটি প্রকাশের পর থেকেই খায়রুলের গায়কী এবং গানের ভিন্নধর্মী সুরের জন্য বেশ সাড়া পাচ্ছেন তিনি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর