বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্তার মিথ্যা অভিযোগ, স্বীকারোক্তি অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্তার মিথ্যা অভিযোগ, স্বীকারোক্তি অভিনেত্রীর

বিতর্কের কারণে একাধিকবার নাম উঠে এসেছে ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শিন্ডের। ফের সামনে এলো তার নাম। নয় বছর আগে প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। এবার জানালেন অভিযোগটি মিথ্যা ছিল। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 
এক পডকাস্টে এ স্বীকারোক্তি দিয়েছেন শিল্পা। তিনি জানান প্রযোজনা সংস্থার সঙ্গে বিরোধ চরমে উঠেছিল। নিজেকে বাঁচাতে শেষ পর্যন্ত মিথ্যার আশ্র্য নেন। তার কথায়, ‘অনেকে হয়তো
বিষয়টি জানেন না। আমি আজ সত্যিটা বলতে চাই। আমার প্রযোজকের বিরুদ্ধে আমি যৌন হয়রানির মামলা করেছিলাম, কারণ তখন আমার সামনে আর কোনো রাস্তা খোলা ছিল না। পরে বিষয়টির মীমাংসা হয় এবং আমি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসি।’
তার ভাষায়, ‘আজ আমি প্রথমবারের মতো স্বীকার করছি, অভিযোগটি মিথ্যা ছিল। পুলিশে অভিযোগ দায়ের করতে গেলে আমাকে বলা হয়েছিল বিষয়টি গুরুতরভাবে লিখতে হবে। আমি আইন বিষয়ে পড়াশোনা করেছি, তাই পুরো বিষয়টি বুঝেই করেছিলাম। এখন আমি খোলাখুলিভাবে বলছি, সেটি সত্য ছিল না।’
তিনি আরও জানান, অভিযোগ করার পর প্রযোজকদের বড় অংশ তার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয় এবং বকেয়া পারিশ্রমিকও পরিশোধ করা হয়। তার পাওনা অর্থ কয়েক মাস ধরে আটকে ছিল, যা পরবর্তীতে মিটিয়ে দেওয়া হয়।
শিল্পার সঙ্গে প্রযোজক সঞ্জয় ও বিনাইফার কলির বিরোধ চরমে ওঠে ২০১৬ সালে। ‘ভাবিজি ঘর পর হ্যায়’ ধারাবাহিকটি ছাড়ার পর এর শুরু। এতে আইনি পদক্ষেপ নিয়েছিলেন প্রযোজকরা। অপেশাদারিত্বের অভিযোগ এনে অভিনেত্রীর ঠিকানায় পাঠিয়েছিলেন লিগ্যাল নোটিশ। এরপরই যৌন হেনস্তার অভিযোগ আনেন 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর