বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

ফিরছেন হিমেল আশরাফ, শাকিব খান-ই ভরসা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ১১:৫৯ এএম

শেয়ার করুন:

ফিরছেন হিমেল আশরাফ, শাকিব খান-ই ভরসা

হিমেল আশরাফের হাত ধরে শাকিবিয়ানদের গণ্ডি ছাড়ান সুপারস্টার শাকিব খান। প্রিয়তমা সিনেমার মাধ্যেম সব শ্রেণির দর্শকের মনে জায়গা নেন। রাজকুমারেও ছিলেন শাকিব। নির্মাতা পরের ছবির জন্যও শাকিবের ওপর করলেন ভরসা। 

সামাজিক মাধ্যমে শাকিব-হিমেল গুঞ্জনের জ্বালানীর যোগান দেন প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মহেন্দ্র সোনি।


বিজ্ঞাপন


গতকাল মঙ্গলবার দুপুরে তিনি একটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায় মহেন্দ্র সোনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, হিমেল আশরাফ ও শাকিব খানকে। ক্যাপশনে প্রযোজক সোনি লেখেন, ‘শুরু হোক আবার’। ছবিটি হিমেল আশরাফ শেয়ার দিতেই গুঞ্জনের পায়ের তলার মাটি শক্ত হয়।

710756236_1518210149748747_1164539790200186808_n

ঝেড়ে না কাশলেও সংবাদমাধ্যমকে হিমেল বলেন, ‘সিনেমার গল্প ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। আগামী মাসে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।’

নির্মাতা জানান, নতুন এই সিনেমাটি মূলত রোমান্টিক প্রেমের গল্প নিয়ে একটি ফ্যামিলি ড্রামা। আগামী বছর মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। তবে ঈদে মুক্তি পাবে নাকি অন্য কোনো সময়ে তা নিশ্চিত করা হয়নি এখনও।


বিজ্ঞাপন


এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের নতুন ছবি রকস্টার। সান কমিউনিকেশনের ব্যানারে রকস্টার পরিচালনা করছেন আজমান রুশো। এ সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, পান্থ কানাই, সুনিধি নায়েক প্রমুখ। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর