বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

বিদেশ যাচ্ছে ‘রকস্টার’  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ১১:৪৬ এএম

শেয়ার করুন:

বিদেশ যাচ্ছে ‘রকস্টার’  

দেশের প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে শাকিব খানের ‘রকস্টার’ । এবার বিদেশ যাবে ছবিটি। আগামী ৫ জুন থেকে ‘রকস্টার’ দেখা যাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের ৪১টি থিয়েটারে। 

খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কয়ারকোর কর্ণধার অলিউল্লাহ সজীব। তিনি জানান, প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৩০টি, কানাডার ৭টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে চলবে ‘রকস্টার’।


বিজ্ঞাপন


পরিবেশনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে এএমসির ১৯টি, রিগালের ৭টি, সিনেমার্কের ২টি এবং শোকেসের ২টি স্ক্রিনে সিনেমাটি প্রদর্শিত হবে। এ ছাড়া কানাডার সিনেপ্লেক্সের ৭টি ও যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের ৪টি স্ক্রিনেও দেখা যাবে ‘রকস্টার’ ছবিটি।

মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিনসহ দেশের ১০৩ তিন হলে চলছে ‘রকস্টার’। এরইমধ্যে ছুঁয়েছে দুই কোটির ঘর। ছবির প্রচারণায় রীতিমতো হল চষে বেড়াচ্ছেন পরিচালকসহ অনেকে।

সান কমিউনিকেশনের ব্যানারে রকস্টার পরিচালনা করছেন আজমান রুশো। এ সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, পান্থ কানাই, সুনিধি নায়েক প্রমুখ। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর