কোরবানি ঈদে মুক্তি পেয়েছে একগুচ্ছ সিনেমা। এরমধ্যে আছে আরিফিন শুভ অভিনীত ‘মালিক’। কয়েকটি সিঙ্গেল স্ক্রিনে কথা বলে জানা গেল দর্শক খরায় ভুগছে ছবিটি। রাজবাড়ির সাধনা সিনেমা হলে আজ মঙ্গলবার মাত্র দুটি টিকিট বিক্রি হয়েছে ‘মালিক’-এর। খবরটি ঢাকা মেইলকে জানিয়েছেন হলের কর্ণধার তোফাজ্জল হোসেন।
তিনি বলেন, ‘‘আজ সকালের দুটি টিকিট বিক্রি হয়েছে ‘মালিক’-এর। ঈদের দিন বিক্রি হয়েছিল ১২ হাজার টাকার টিকিট। পরের দিন (২৯ মে)৩ হাজার টাকার। তার পরের দিন (৩০ মে) ২৭০০। এর পরের দিন (৩১ মে) এক শ চলেছে। তিন হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে। গতকাল সোমবার (১ জুন) ১৩০০ টাকার টিকিট বিক্রি হয়েছে। দর্শকের অভাবে দুপর ও নাইট শো বন্ধ ছিল।’’
বিজ্ঞাপন
_20260602_153343801.jpg)
ছবিটি কেমন হয়েছে জানতে চাইলে অসন্তোষ প্রকাশ করলেন তিনি। বললেন, ‘ধুর, এসব ছবি হয়! এগুলো মানুষ দেখে নাকি! বাজে ছবি।’
‘মালিক’ চালিয়ে লোকসানের সম্মুখীন ক্ষুব্ধ তোফাজ্জন হোসেন সিদ্ধান্ত নিয়েছেন হল চালাবেন না। তিনি বলেন, ‘সব হলে একই দশা। কোথাও সেল নেই। কোনো সিনেমা-ই চলছে না। আমি আর হল চালাতে পারব না।’

বিজ্ঞাপন
‘মালিক’-এর নির্মাতা সাইফ চন্দন। এতে শুভর বিপরীতে আছেন বিদ্যা সিনহা মিম। ছবিটির মাধ্যমে দীর্ঘ সাত বছর পর জুটি বেঁধেছেন তারা। এর আগে ২০১৯ সালে ‘সাপলুডু’ ছবিতে দেখা গিয়েছিল তাদের।




