সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

র‍্যাপার ডিডির সঙ্গে ফিফটি সেন্টের সন্তানের মায়ের যৌনতার ভিডিও ফাঁস

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ১২:০৮ পিএম

শেয়ার করুন:

র‍্যাপার ডিডির সঙ্গে ফিফটি সেন্টের সন্তানের মায়ের যৌনতার ভিডিও ফাঁস
ডিডি-ডাফনি জয়

মার্কিন র‍্যাপার ৫০ সেন্ট ও ডিডি কম্বসের শত্রুতা পুরনো। এবার তা রূপ নিল আরও বীভৎসতায়। ডিডির সঙ্গে ফিফটি সেন্টের প্রাক্তন প্রেমিকা ও সন্তানের মায়ের যৌন কর্মের ভিডিও ফাঁস হয়েছে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে বিষয়টি। 

আগে থেকেই বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বিতর্কিত ডিডি। বর্তমানে জেলবন্দি। ফিফটি সেন্টের প্রাক্তন জনপ্রিয় মডেল-অভিনেত্রী ডাফনি জয়। ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে তাকে ডিডি ও স্লাই ডিগলার নামের এক যৌনকর্মীর সঙ্গে যৌনকর্মে লিপ্ত থাকতে। এরপর থেকেই উত্তাল মার্কিন হিপহপ দুনিয়া।


বিজ্ঞাপন


diddy-50-cent-daphne-joy

মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। কেউ বিষয়টিকে হিপহপ দুনিয়ার ভেতরের অন্ধকার রূপ বলে দাবি করছেন। আবার কেউ কেউ ডাফনি জয়কেও সমানভাবে দায়ী করছেন। 

এদিকে ভিডিওটি আসল নাকি কৃত্রিমভাবে তৈরি তা নিয়েও চলছে বিস্তর জল্পনা। তবে হিপ-হপ সাংবাদিক ডিজে ভ্লাদের দাবি ভিডিওটি আসল। তিনি জানান, এ নিয়ে তার সঙ্গে কথা হয়েছে ওই যৌনকর্মী স্লাই ডিগলারের।

044399700_1780287933-daphne-joy-instagram


বিজ্ঞাপন


ডিগলার অভিযোগ এনেছেন ডিডির বিরুদ্ধে। তার দাবি, বিতর্কিত র‍্যাপার ডিগলারের ফোন ব্যবহার করে জোরপূর্বক ভিডিওটি ধারণ করে। তিনি বলেন, ‘কেউ একজন শুরু থেকেই এই ভিডিওটি নিজের জিম্মায় রেখেছিল। হতে পারে স্লাইয়ের ফোন হ্যাক করে এটি বাইরে আনা হয়েছে, তবে এই লিক হওয়া ক্লিপটি কোন কাকতালীয় বিষয় নয়। দুর্ভাগ্যবশত, কিছু মানুষের বিকৃত মানসিকতার প্রকাশ এমনই হিংসাত্মক উপায়ে হয়ে থাকে।’

তবে এ বিষয়ে মুখ খোলেননি জেলবন্দি ডিডি। অন্যদিকে প্রাক্তনের ভিডিও ফাঁসের খবরে উপহাস করেছেন ফিফটি সেন্ট।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর