শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

একের পর এক পুরুষ আসছে মালাইকার জীবনে— মুখ খুললেন অবশেষে 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০১:০১ পিএম

শেয়ার করুন:

একের পর এক পুরুষ আসছে মালাইকার জীবনে— মুখ খুললেন অবশেষে 

অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর কোথাও থিতু হননি মালাইকা অরোরা। তবে নাম জড়িয়েছে একাধিক পুরুষের সঙ্গে। তাদের মধ্যে রয়েছেন হীরা ব্যবসায়ী হর্ষ মেটাসহ কয়েকজন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন পর্দার মুন্নি।

মালাইকার সঙ্গে নাম জড়ানো পুরুষদের নিয়ে অনলাইনে চলে বিরতিহীন ব্যবচ্ছেদ। সারাক্ষণই এ তারকার ব্যক্তি জীবন নিয়ে চর্চায় ব্যস্ত নেটিজেনরা। এই কাটাছেড়া মনের কতটা প্রভাব ফেলে? সে প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

arora_20250317_163542945_20250408_135936504

মালাইকার কথায়, “আমি আমার মনের শান্তি অক্ষত রাখি একটাই কথা নিজেকে বলে। আমি মনে করি ইন্টারনেটের স্বর খুব উচ্চ, কিন্তু তার বুদ্ধি নেই। দুইয়ের মধ্যে পার্থক্য তো আছেই। একটা বিষয় বুঝেছি, মানুষ কী বলছে, তার ওপর যদি আমার মনের শান্তি নির্ভর করে, তা হলে কোনোদিন শান্তিতে থাকা যাবে না।”

নিজের চারপাশে বলয় তৈরি করে থাকেন মালাইকা। এরকম জানিয়ে বলেন, “আমার চারপাশে একটা গণ্ডি রয়েছে। আমার সম্পর্কে যা বলা হয়, সবটাই আমি মেনে নিই না। প্রত্যেকের মতামতকে গুরুত্ব দিই না। আমি বাস্তবে বিশ্বাসী। নিজের কাজ, প্রিয়জন, নিয়মানুবর্তিতাকে গুরুত্ব দিই, যেগুলো আমাকে উন্নততর করবে।”

malaika_20251030_160900875_(1)

তার কথায়, “বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভুলভাল কথায় কান দেওয়াও আমরা বন্ধ করে দিই। আমি বর্তমানে নিজের সঙ্গে সবচেয়ে ভালো আছি। এটাই আমাকে স্বস্তি দেয়। অতীতে নিজেকে নিয়ে মনে সন্দেহ ছিল, অন্য নারীদের মতোই। নিজের খুঁত ধরতাম। কিন্তু এখন নিজেকে নিয়ে আমি সন্তুষ্ট।

ছয় বছর সম্পর্কে ছিলেন মালাইকা-অর্জুন। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রেমের টানে ছেড়েছিলেন আরবাজ খানের ঘর। দেড় যুগের সংসার ভেঙে নতুন করে ভালোবাসার ঘর গড়তে চেয়েছিলেন অর্জুনের বুকে। কাগজে কলমে বাঁধা না পড়লেও একই ছাদের নিচে থাকতেন। শেষ পর্যন্ত দুজনের পথ দুদিকে বেঁকে যায় তাদের। তারপর আনুষ্ঠানিকভাবে কোনো সম্পর্কে জড়াননি তিনি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর