বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ঢাকা

আমরা কেউ তোমাকে ছাড়া ভালো নেই, কারিনা কায়সারের বাবা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২৬, ০২:৫৭ পিএম

শেয়ার করুন:

আমরা কেউ তোমাকে ছাড়া ভালো নেই, কারিনা কায়সারের বাবা 

শোকের নদী শুকায় না। বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদের ফেসবুক পোস্ট যেন সে কথাই বলছে। যেখানে মৃত কন্যা কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। 

মেয়েকে নিয়ে কোরবানির ঈদের স্মৃতিচারণা করে কায়সার হামিদ লিখেছেন, ‘কোরবানি ঈদের সময় কারিনা কায়সার আমার সঙ্গে হাটে যেত, নিজে গরু, ছাগল কিনতে খুব পছন্দ করত। কিন্তু গরুর কাছাকাছি যেতে ভীষণ ভয় পেত। গাড়ির ভেতর থেকেই দেখত, কেনাবেচা উপভোগ করত।’


বিজ্ঞাপন


এরপর লেখেন, এবার আমি হাটে যাওবার তাগিদটাই পাচ্ছিলাম না। কিন্তু যেতে হবে, তাই যাওয়া। কারিনার সঙ্গে গাড়িতে ঘোরাঘুরির স্মৃতি অনেক মনে পড়ছে। এখন তো তুমি সব ভয়ভীতির ঊর্ধ্বে। আমরা কেউ তোমাকে ছাড়া ভালো নেই। আল্লাহ তোমাকে শান্তিতে রাখুক, খুব ভালো রাখুক এই শুভকামনা করছি, আমিন।’

লিভার–সংক্রান্ত জটিলতায় মৃত্যু হয় কারিনার। গেল ১৫ মে ভারতের চেন্নাইয়ে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর