বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

কোরবানির ঈদে আইস্ক্রিনের জমজমাট আয়োজন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৩:৩৬ পিএম

শেয়ার করুন:

কোরবানির ঈদে আইস্ক্রিনের জমজমাট আয়োজন

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে জমজমাট কনটেন্ট নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। ঈদের ছুটিতে দর্শকদের বিনোদনের মাত্রা বাড়াতে একের পর এক সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি।

ইতোমধ্যেই ছয়টি সিনেমার তালিকা প্রকাশ করেছে আইস্ক্রিন, যেখানে রয়েছে বড়পর্দায় আলোচিত ও দর্শকপ্রিয় একাধিক সিনেমা। এই তালিকার সবচেয়ে বড় আকর্ষণ ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত ও ইন্ডাস্ট্রি হিট সিনেমা ‘বরবাদ’। ৭জুন সিনেমাটি আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে। 


বিজ্ঞাপন


ঈদের কনটেন্ট লাইনে ২৭ মে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’ সিনেমাটি। সিয়াম আহমেদ অভিনীত এই সিনেমাটি পরিচালনা করেছেন ‘বরবাদ’ নির্মাতা মেহেদী হাসান হৃদয়। গেল ঈদুল ফিতরে বড়পর্দায় মুক্তির পর সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনায় আসে। 

এছাড়া আইস্ক্রিনের অরিজিনাল ওয়েব ফিল্ম ২৬ মে মুক্তি পেয়েছে ‘সারার সংসার’। ‘কালের পুতুল’ খ্যাত নির্মাতা আকা রেজা গালিব নির্মাণ করেছেন এটি। কাজী আনোয়ার হোসেনের উপন্যাস অবলম্বনে এই নারীপ্রধান সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। 

ঈদের এই বিশেষ তালিকায় আরও রয়েছে সিয়াম আহমেদ অভিনীত শান ও জংলি; এবং আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত আবু শাহেদ ইমন পরিচালিত ‘পায়ের তলায় মাটি নাই’। 

আইস্ক্রিন জানিয়েছে, কোরবানির ঈদের ছুটিকে কেন্দ্র করে প্রতিদিন একটি করে সিনেমা মুক্তি দেওয়া হবে। প্রকাশিত সূচি অনুযায়ী- ২৬ মে সারার সংসার, ২৭ মে রাক্ষস, ২৮ মে শান, ২৯ মে জংলি, ৩০ মে পায়ের তলায় মাটি নাই, ৭জুন বরবাদ দেখা যাবে। 


বিজ্ঞাপন


ঈদকে ঘিরে বড়পর্দার আলোচিত সিনেমাগুলোর একের পর এক ওটিটি মু ক্তির ঘোষণায় দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে নতুন উন্মাদনা। বিশেষ করে যারা প্রেক্ষাগৃহে সিনেমাগুলো দেখতে পারেননি, তাদের জন্য ঈদের ছুটিতে ঘরে বসেই সিনেমা উপভোগের বড় সুযোগ তৈরি করছে আইস্ক্রিন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর