বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান 

ম্যাগাজিন অনুষ্ঠান ছাড়া টেলিভিশন চ্যানেলগুলোর ঈদ আয়োজন যেন পূর্ণতা পায় না। তারকাদের নিয়ে বিভিন্ন ধরণের ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ করে চ্যানেলগুলো। এবারও ব্যতিক্রম হচ্ছে না। কোরবানি ঈদ উপলক্ষে টিভিতে যেসব ম্যাগাজিন অনুষ্ঠান দেখা যাবে তালিকা দেওয়া হলো। 

বিটিভিতে ঈদের দিন রাত ১০টার সংবাদের পর প্রচারিত হবে আনন্দমেলা। উপস্থাপনায় আফরান নিশো। নাচ, গান, কমেডি, নাটিকাসহ তারকাদের অংশগ্রহণে থাকছে নানা আয়োজন।


বিজ্ঞাপন


চ্যানেল আইয়ে ঈদের পরদিন বিকেল সাড়ে ৪টায় দেখা যাবে কৃষকের ঈদ আনন্দ। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানের এবারের পর্ব ধারণ করা হয়েছে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে।

ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় রয়েছে রম্য বিতর্ক ‘আমিই সেরা পাত্র’। পরিচালনা নাহিদুল ইসলাম অপু, উপস্থাপনা মৌসুমী মৌ। অতিথি কেয়া পায়েল।

এটিএন বাংলায় ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে রয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান পাঁচফোড়ন। ঈদ ও সাম্প্রতিক বিষয় নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। থাকছে গান, ভিন্নধর্মী প্রতিবেদন, নাট্যাংশ।

নাগরিক টিভিতে ঈদের দিন থেকে ৭ দিন রাত ১০টায় প্রচারিত হবে সেলিব্রিটি শো ‘তারায় তারায়’। শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন নাজিফা তুষি, জান্নাতুল পিয়া, মুমতাহিনা টয়া, শরাফ আহমেদ জীবন, তানজিয়া জামান মিথিলা, তারিক আনাম খান ও তাবাসসুম ছোঁয়া।


বিজ্ঞাপন


যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি তারকাদের নিয়ে অনুষ্ঠান ‘ঈদ আনন্দ আড্ডা’ প্রচারিত হবে আরটিভিতে ঈদের দিন থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত সকাল ৭টায়। অলিভ আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অতিথি হয়ে এসেছেন মিলা হোসেন, ইপসিতা শবনম শ্রাবন্তী, নোভা ফিরোজ, বিন্দু কণা, টিনা রাসেল প্রমুখ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর