মুক্তি পাচ্ছে না আদর আজাদ ও পূজা চেরী অভিনীত সিনেমা ‘নাকফুলের কাব্য’। কোরবানির ঈদে মুক্তির ঘোষণা দিলেও এবার প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া জানাল ছবিটি আসছে না।
‘নাকফুলের কাব্য’এর মাধ্যমে প্রথম জুটি হয়ে কাজ করেছিলেন আদর-পূজা। গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি। বানিয়েছেন আলোক হাসান। নির্মাতা জানান, সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করা একটি অমর প্রেম ও বিরহের গল্প দেখা যাবে এতে। গল্প লিখেছেন ফেরারি ফরহাদ।
বিজ্ঞাপন

এদিকে গতকালও শনিবারও নির্মাতা জানিয়েছিলেন ছবিটি ঈদেই মুক্তি পাচ্ছে। তবে আজ সোমবার যোগাযোগের চেষ্টা করা হলে আর সাড়া দেননি তিনি।
২০২২ সালে শুরু হয়েছিল নাকফুলের কাব্য সিনেমার শুটিং। সে সময় নাম ছিল ‘নাকফুল’। তবে সেন্সর বোর্ডের আপত্তিতে নাম পরিবর্তন করতে হয়। সে সময় পরিচালক জানিয়েছিলেন, একই নামে আরেকটি সিনেমা থাকায় নাম পরিবর্তন করতে হয়েছে তাঁদের।




