সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

ম্যাজিক বাউলিয়ানা ঈদ আনন্দ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২৬, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

ম্যাজিক বাউলিয়ানা ঈদ আনন্দ

লোকসংগীতের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র সেরা ৫ প্রতিযোগির সঙ্গে জনপ্রিয় শিল্পীদের গান ও আড্ডা নিয়ে মাছরাঙাটেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘ম্যাজিক বাউলিয়ানা ঈদ আনন্দ’। 

এতে অংশগ্রহণ করেছেন শফি মন্ডল, শাহনাজ বেলী, লাভলী দেব, খায়রুল ওয়াসী, পুলক অধিকারী এবং ম্যাজিক বাউলিয়ানা সিজন ৫-এর সেরা পাঁচ প্রতিযোগী সোহাগ নূরী, এনামুল হক মধু, আঁখি আক্তার ঝর্ণা, মেহজাবিন মোবাশ্বেরা ও রজনী খাতুন। 


বিজ্ঞাপন


একজন জনপ্রিয় শিল্পীর সঙ্গে একজন ম্যাজিক বাউলিয়ানা’র শিল্পী দ্বৈত গান পরিবেশনের পাশাপাশি গল্প, আড্ডায় মেতে উঠবেন তারা। 

দেবযানীর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জোবায়ের ইকবাল। ঈদের আগের দিন ২৭ মে রাত ১০:৩০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর