রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

শাকিবের ‘প্রিন্স’-এর সনদ স্থগিতাদেশ প্রত্যাহার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৬:৩৯ পিএম

শেয়ার করুন:

শাকিবের ‘প্রিন্স’-এর সনদ স্থগিতাদেশ প্রত্যাহার

অনুমোদনহীন দৃশ্য ও গান যুক্ত করার অভিযোগে মুক্তির এক মাস পর শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। জানানো হয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে সিনেমাটির প্রদর্শন নিষিদ্ধ থাকবে। নতুন খবর হলো আজ ২৪ মে সিনেমাটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। সেইসঙ্গে পুনরায় সেন্সর সনদ সেওয়া হয়েছে ছবিটিকে। 

খবরটি জানানো হয়েছে ‘প্রিন্স’-এর প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজ থেকে। স্থগিতাদের প্রত্যাহারের সনদের ছবি থেকে জানা যায়, পরিবর্তিত সংস্করণ জমা দিয়েই মিলেছে প্রত্যাহারাদেশ। ছবির প্রযোজক শিরীন সুলতানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।


বিজ্ঞাপন


এর আগে তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘প্রিন্স’-এর সনদ স্থগিতের সিদ্ধান্তের কথা জানিয়ে বলা হয়েছিল, সার্টিফিকেশনবিহীন গান ও দৃশ্য সংযোজন করে সিনেমাটি প্রদর্শনের অভিযোগের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

705350214_122185233842923313_1838103611085898954_n

বোর্ডের পক্ষ থেকে আরও বলা হয়েছিল, সার্টিফিকেটপ্রাপ্ত কপিতে ধূমপান ও মাদক সেবনের সতর্কবার্তা টেম্পারিং করে মুদ্রণযোগ্য ফন্টে প্রদর্শনের অভিযোগও রয়েছে। এসব কারণে বোর্ড ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ নামের পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ স্থগিত করেছে। 


বিজ্ঞাপন


যে কারণে 'প্রিন্স' নিয়ে ক্ষমা চাইলেন শাকিব খান

অভিযোগে উল্লেখ করা হয়েছিল, সিনেমাটিতে ‘তোমাকে ছাড়া’ নামের একক গান সিরিজের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে এবং ভারতের একটি মরুভূমিতে রামদা দিয়ে নির্বিচারে মানুষ হত্যার দৃশ্য প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি বোর্ড কর্তৃক পূর্বে কর্তনকৃত দৃশ্য—চাপাতি দিয়ে একজনের হাত কর্তন, গলার রগ কেটে ফেলার দৃশ্য এবং মেয়েদের অশালীন ও অরুচিকর পোশাক ও অঙ্গভঙ্গির দৃশ্য আবার সংযোজন করাই এই স্থগিতাদেশের মূল কারণ।

রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে শাকিব ছাড়াও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, টলিউড নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য ও ইন্তেখাব দিনার প্রমুখ।  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর