অভিনয় থেকে রাজনীতির অঙ্গনে নাম লেখানোর গল্পটা পুরনো। অনেকেই অভিনেতা থেকে হয়েছেন নেতা। তবে বলিউড সুপারস্টার সালমান খান কেন নির্বাচনে অংশ নেন না, তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অবশেষে সেই গোপন কারণটি ফাঁস করলেন বজরঙ্গি ভাইজান খ্যাত এই অভিনেতা।
জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য কপিল শর্মা শো’-তে সালমানকে অনুষ্ঠানের সঞ্চালক কপিল শর্মা প্রশ্ন করেছিলেন, অনেক রাজনৈতিক দলই বড় বড় তারকাদের নিজেদের দলে টানে এবং নির্বাচনে দাঁড়ানোর অনুরোধ করে। আপনার মতো জনপ্রিয় তারকা তো আর কেউ নেই। আপনার কি কখনও নির্বাচনে অংশ নিতে ইচ্ছে করেনি?
বিজ্ঞাপন
যেসব কারণে আজও অবিবাহিত সালমান খান
জবাবে সালমান খান মজা করে বলেন, ‘নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছে অনেক সময় হয়। কিন্তু তারপর যখন নিজের বাসভবনের দিকে তাকাই, তখন সব পরিষ্কার হয়ে যায়। আমাদের ভবনে মোট আটটি ফ্ল্যাট আছে, যার মধ্যে তিনটি ফ্ল্যাট আমাদের নিজেদের। এখন দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমএলএ বা এমপি হওয়া তো অনেক দূরের কথা, আমি যদি নিজের বিল্ডিংয়ের সেক্রেটারি পদের জন্য নির্বাচনে দাঁড়াই তাহলেও হেরে যাব। নিজের ঘর থেকেই তিনটা ভোট পাব না।’
সালমানকে আগামীতে দেখা যাবে ‘মাতৃভূমি’ নামের যুদ্ধভিত্তিক সিনেমায়। সিনেমাটির পূর্বের নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। অপূর্ব লাখিয়ার পরিচালনায় সালমানের বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং।
বিজ্ঞাপন
২০২০ সালের ১৫ জুনে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনারা চীনা সৈন্যদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। ছবির মূল গল্প আবর্তিত হবে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) বরাবর সেনা প্রত্যাহারের চুক্তি কার্যকর করার দায়িত্বে থাকা কর্নেল সন্তোষ বাবু এবং ১৬ বিহার রেজিমেন্টকে কেন্দ্র করে।
ইএইচ/




