শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

ঈদের দিন থেকে দেখা যাবে মাইক্রোড্রামা ‘‌গোপন সম্রাট’ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৭:০৮ পিএম

শেয়ার করুন:

ঈদের দিন থেকে দেখা যাবে মাইক্রোড্রামা‘‌গোপন সম্রাট’ 

বিশ বছর আগে এক ভয়াবহ রাতে ড্রাগন স্পিয়ার অধিপতির পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করে তাকে বন্দি করা হয়। অলৌকিকভাবে বেঁচে যায় ছোট্ট ইয়ে চেন। সেদিন থেকেই প্রতিশোধের আগুন বুকে নিয়ে বেড়ে ওঠে সে। শৈশব থেকেই যুদ্ধক্ষেত্রে জীবন কাটাতে কাটাতে ইয়ে চেন হয়েওঠে এক দুর্ধর্ষ যোদ্ধা, যার হাতে ড্রাগন স্পিয়ার যেন মৃত্যু প্রতীক।

দীর্ঘ বিশ বছরের যুদ্ধ ও সংগ্রামের পর যখন বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইয়ে চেন, তখন জানতে পারে চমকে দেওয়ার মতো এক সত্য। তার পরিবারের হত্যাকারী নিজের পিতার পালিত কন্যা! বিশ্বাসঘাতকতা, গোপন ষড়যন্ত্র এবং অতীতের অন্ধকার রহস্য একে একে উন্মোচিত হতে থাকে।


বিজ্ঞাপন


পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিতে ইয়ে চেন হাতে তুলে নেয় কিংবদন্তির ড্রাগন স্পিয়ার। কিন্তু প্রতিশোধের পথে পা বাড়াতেই সে জড়িয়ে পড়ে ড্রাগন স্পিয়ারের রহস্যময় শক্তি ও বহু বছরের রাজনৈতিক চক্রান্তে। ব্যক্তিগত শত্রুতা ও দেশের ভবিষ্যতের লড়াই একসাথে এসে দাঁড়ায় তার সামনে।

এরকম অ্যাকশন, রহস্য, আবেগ ও প্রতিশোধের এক রোমাঞ্চকর কাহিনি নিয়ে তৈরি ‘‌গোপন সম্রাট’ । মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছে দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জয়শ্রী মজুমদার লতা। খায়রুল আলম হিমুর প্রজেক্ট ডিরেক্টরের তত্ত্বাবধানে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েন দীপ্ত টিভির কণ্ঠাভিনয় টিম।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর