মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

হলিউড অভিনেতা পল সরভিনো মারা গেছেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০২২, ০৯:৫৬ এএম

শেয়ার করুন:

হলিউড অভিনেতা পল সরভিনো মারা গেছেন

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হলিউড অভিনেতা পল সরভিনো। ৮৩ বছর বয়সে তার জীবনাবসান হলো। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সরভিনো। অভিনেতার স্ত্রী ডি ডি সরভিনো গণমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের হৃদয় ভেঙে গেছে। আর কখনও পল সরভিনো হবে না। তিনি ছিলেন আমার জীবনের প্রেম-পর্দা ও মঞ্চে সর্বকালের সেরা অভিনয়শিল্পীদের একজন।’


বিজ্ঞাপন


১৯৩৯ সাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে জন্ম পল সরভিনোর। বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইটার হিসেবে শুরু হয়েছিল তার কর্মজীবন। বড় পর্দায় তার অভিষেক হয় ১৯৭০ সালে। এরপর ক্লাসিক মব মুভি ‘গুডফেলাস’-এ গ্যাংস্টার পাওলি সিসেরোর ভূমিকায় অভিনয় করেছিলেন পল। তার অনবদ্য অভিনয় সেই সময় দর্শকদের মনে দাগ কেটেছিল।

পল সরভিনো লাইট-ক্যামেরার মোহমায়ায় পার করেছেন জীবনের বেশিরভাগ সময়। দীর্ঘ এই অভিনয় জীবনে তাকে অসংখ্য চরিত্রে দেখা গেলেও গ্যাংস্টার পাওলি সিসেরো ও পুলিশ সার্জেন্ট ফিল সেরেটা হিসেবেই বেশি জনপ্রিয় ছিলেন পল।

এদিকে, পল সরভিনোর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও ভক্তদের মাঝে। প্রিয় অভিনেতার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। মুষড়ে পড়েছেন তারা।  

আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর