শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

সময়মতো চিৎকার না করলে আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৪:০৯ পিএম

শেয়ার করুন:

সময়মতো চিৎকার না করলে হয়তো আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন খান

মধ্যরাতে জামালপুর যাওয়ার পথে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী ফারিন খান। গত ১৩ মে আনুমানিক রাত সোয়া ৩টার দিকে হাইওয়ের একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে এক অজ্ঞাত ব্যক্তির হামলার শিকার হতে যাচ্ছিলেন তিনি। সেই রাতের দুঃসহ স্মৃতি এখনও তাড়া করে বেড়াচ্ছে তাকে। বৃহস্পতিবার (২১ মে) সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে জানিয়েছেন ফারিন।

ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘১৩ তারিখ জামালপুর যাচ্ছিলাম। আনুমানিক রাত সোয়া ৩টায় বাধ‍্য হয়ে একটা পেট্রোল পাম্পের ওয়াশরুমে যাই। যাওয়ার কয়েক মিনিটের মধ্যে আমার কেন যেন মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে আছে। পরক্ষণে তাকিয়ে দেখলাম দুটো হাত ভেন্টিলেটর দিয়ে ঠিক আমার গলার কাছে, হয়তো আমি সময় মত চিৎকার না দিলে আমাকে মেরে ফেলে সব লুটপাট করে তারপর ধর্ষণের চেষ্টা করতো। আমি খুব সাহসীকতার সাথে চেঁচামেচি করে বেরিয়ে আসি এবং আমার ড্রাইভার আমার চিৎকার শুনে এগিয়ে এসে লোকটাকে ধরতে গেলে সে পালিয়ে যায়। এবং ড্রাইভার কে জিজ্ঞেস করলে সে বলে লোকটা অনেক গুলো ডিমের খোসা নিয়ে ওয়াশরুমের পেছনে যাচ্ছিল। আমি ভাবছিলাম হয়তো ময়লা ফেলতে যাচ্ছে। তাই কিছু বলিনি আপনার চিৎকার শুনে গাড়ি থেকে বের হয়েছি।’

image

ফারিন আরও লেখেন, ‘ওপরে ওপরে সাহস দেখালেও আমি জানি ভেতরে ভেতরে কত টা ভয় পেয়েছিলাম। ঘটনার পর দিন সকাল শুটিং ইউনিটের অনেককেই বেপারটি বলেছিলাম। এর থেকে খারাপ অভিজ্ঞতা আর কিছু হতে পারে না। বিষয়টা ভেবেছিলাম কাউকে বলে আর কী হবে হয়তো আল্লাহ আমাকে সেদিন রক্ষা করেছেন কিন্তু মানসিকভাবে যে কী পরিমাণ কষ্ট পেয়েছি কতটা খারাপ লাগা কাজ করেছে এবং কী পরিমাণ চাপা যন্ত্রণা অনুভব করেছি সেটা শুধু মাত্র আমি জানি।’

সবশেষে আক্ষেপ করে অভিনেত্রী লিখেছেন,‘আমরা যে সব মেয়েরা বাইরে কাজ করি আমরা জানি কত ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। এ দেশে মেয়েরা নিরাপদ না। যে দেশে আমাকে আমার পোশাক দিয়ে বিচার করা হয় সে দেশে আসলে ধর্ষণের মতো আচরণ শুধুই মেয়েদের দোষ। বাংলাদেশের ইতিহাসে তেমন কোনো বিচার কখনও হয়নি যেটার ভয়ে এসব অন্যায় বন্ধ হবে।’

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর