শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

‘কেডি পাঠক’ খ্যাত অভিনেতার নাম ভাঙিয়ে প্রতারণা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৬, ০২:৫৪ পিএম

শেয়ার করুন:

‘কেডি পাঠক’ খ্যাত অভিনেতার নাম ভাঙিয়ে প্রতারণা

কেডি পাঠক খ্যাত জনপ্রিয় অভিনেতা রনিত রায়ের পরিচয় ব্যবহার করে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একদল প্রতারক। তারকার নারী ভক্তদের ফাঁদে ফেলে টাকা আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নজরে আসাতেই বৃহস্পতিবার (২১ মে) সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে সবাইকে সতর্ক করেছেন তিনি।

জালিয়াতির কাজে ব্যবহৃত নম্বর ও ইমেইল আইডি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমার নজরে এসেছে কেউ একজন আমার নাম ব্যবহার করে মানুষের সাথে, বিশেষ করে মেয়েদের সাথে যোগাযোগ করছে এবং টাকা চাচ্ছে। প্রতারকদের নম্বরটি হলো: ৩৩১৮০৮৫৬৮৫ এবং ইমেইল আইডিটি হলো: [email protected]। সবাই সতর্ক থাকুন। অপরাধীর উদ্দেশ্যে বলতে চাই— ‘পুলিশ তোমাকে ধরতে আসছে।’

image

তিনি যোগ করেন, ‘অনুগ্রহ করে নোট করে রাখুন, আমি কখনোই সামাজিক মাধ্যমে বা অন্য কোনোভাবে মেয়েদের কাছে যাব না। আর স্বাভাবিকভাবে আমি কখনও কারও কাছে টাকা চাইব না। যদি আপনারা এমন পরিস্থিতির মুখোমুখি হন তবে দয়া করে বিষয়টি আমাকে জানাবেন।’

রনিত আরও লিখেছেন, ‘মানুষকে বোকা বানাতে এবং তাদেরকে লুটতে যারা তারকাদের পরিচয় ব্যবহার করছে তাদের ব্যাপারে সতর্ক থাকুন। যদি আপনারা এমন কোনো ঘটনার মুখোমুখি হন তবে অবশ্যই ওই তারকার নজরে আনা উচিত। আমি বা আমার কোনো প্রতিনিধি কখনোই টাকার জন্য কারও সাথে যোগাযোগ করব না।’

রনিতকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘মা’ সিনেমায়। বর্তমানে তিনি রয় কাপুর ফিল্মস ও প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুরের ব্যানারে নির্মিত ‘তিন কৌয়ে’ ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিরিজটি পরিচালনা করছেন আব্বাস টায়ারওয়ালা এবং প্রিয়াঙ্কা ঘোষ।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর