বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শাকিব খানের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৮:৩০ পিএম

শেয়ার করুন:

ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শাকিব খানের

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাটি নাড়িয়ে দিয়েছে গোটা দেশ। ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ থেকে শোবিজ তারকারা।

ধর্ষকের বিচার দাবি করছেন মেগাস্টার শাকিব খান।

‎‎

বৃহস্পতিবার (২১ মে) এক পোস্টে তিনি লেখেন, ‘একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা আমাদের সবার! শিশু রামিসার সাথে হওয়া এই নৃশংস ঘটনা পুরো সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়! প্রয়োজন দ্রুত স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি; যে শাস্তি ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করবে এবং সমাজে স্পষ্ট বার্তা দেবে।’

শাকিব যোগ করেন, “এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা। তাই এখন সময় আইনের কঠোর প্রয়োগ, যাতে আর কোনো রামিসাকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়; যেন আর কোনো সন্তানের পিতাকে বলতে না হয়, ‘আমরা বিচার চাই না, এদেশে বিচার নাই’!”

মন্তব্যের ঘরে অনেকেই সমর্থন করেছেন অভিনেতাকে। একজন লিখেছেন, ‘প্রত্যেকটা বাবার এখন তার কন্যা সন্তানের জন্য ভয় হওয়াই স্বাভাবিক। তাই আমরা এখন এমন আইন আর শাসন ব্যবস্থা চাই যাতে সব বাবার সব চিন্তা দূর হয়ে যায়।’ অন্য একজন লিখেছেন, ‘প্রকাশ্যে ফাঁসি চাই।’

শাকিব ছাড়াও তারকাদের অনেকে রামিসা ইস্যুতে সরব হয়েছেন সামাজিক মাধ্যমে।


আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর