বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

ঈদের ১০ নাটকে জয়নাল জ্যাক 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে ২০২৬, ০১:২৫ পিএম

শেয়ার করুন:

ঈদের ১০ নাটকে জয়নাল জ্যাক 

লোক হাসানো মোটেই সহজ না। শুরু থেকে শেষ পর্যন্ত পর্দায় থেকেও অনেকে ব্যর্থ হন। আবার কেউ করেন এক তুড়িতে। এই যেমন জয়নাল জ্যাক। আসেন, হাসান, চলে যান। এভাবেই দর্শকদের পেটে খিল ধরিয়ে কাটিয়েছেন এক যুগেরও বেশি। এখনও তা অব্যহত। 

এবারও দর্শকদের নিরাশ করছেন না এ অভিনেতা। আসছে কোরবানি ঈদে ১০টির মতো নাটকে দেখা যাবে তাকে। এরমধ্যে ‘ডুব’, ‘আজও ভালোবাসি’, ‘বলো ভালোবাসি’, ‘বুকের ভেতর আগুন’ ‘আমানত’, ‘বাড়ির ছোট ছেলে’ উল্লেখযোগ্য। 


বিজ্ঞাপন


496946351_10213409096057322_8095834068675851146_n_20250520_165416658

নাটকগুলোতে হাস্যরসাত্মক চরিত্রে দেখা যাবে জয়নাল জ্যাককে। তিনি বলেন, ‘এরমধ্যে বারোটি নাটকে শুটিং করেছি। ঈদে মুক্তির জন্য প্রস্তুত দশটি। আমাকে বরাবরই হাস্যরসাত্মক চরিত্রে দেখা যায়। এবারও ব্যতিক্রম হচ্ছে না। আশা করি দর্শকের ভালো লাগবে।’ 

নাটকগুলোতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মুশফিক আর ফারহানকে। জয়নাল জ্যাক ছাড়া আরও অভিনয় করেছেন কেয়া পায়েল, জান্নাতুল সুমাইয়া হিমি, ফারিন খান, অর্চিতা স্পর্শিয়া প্রমুখ। 

468890944_10212713827396040_7893097372017509743_n_20250520_165804899


বিজ্ঞাপন


জয়নাল জ্যাকের পথচলা মঞ্চের মাধ্যমে। চট্টগ্রামে সমীকরণ থিয়েটারে অভিনয় করতেন। ঢাকায় এসে যোগ দেন প্রাঙ্গণে মোর নাট্যদলে। এরপর শুরু টেলিভিশন নাটকে। করেছেন সিনেমায়ও অভিনয়। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর