বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

শাকিব-সিয়ামের ছবি দিয়ে ‘উৎসব’ শুরু

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে ২০২৬, ১১:৫৯ এএম

শেয়ার করুন:

শাকিব-সিয়ামের ছবি দিয়ে শুরু উৎসবের 

ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ এবার আসছে আজ ২১ মে থেকে নতুন ওটিটি প্ল্যাটফর্ম উৎসব-এ দেখা যাবে। ছবি দুটির মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন প্ল্যাটফর্মটি। বিষয়টি নিশ্চিত করেছেন প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী জাহিদ হাসান অভি।

তিনি জানান, দুই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আগেই চুক্তি সম্পন্ন হয়েছে এবং মুক্তির সব প্রস্তুতিও শেষ। তার ভাষায়, ২১ মে থেকে প্রিন্স ও রাক্ষস-এর মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। বাংলা ভাষার দর্শকদের জন্য আমরা একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই।


বিজ্ঞাপন


shakib-khan_20260326_163526863

শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ এবং কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ড। গেল ঈদে মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হলেও ডিসিপি ও সার্ভার জটিলতার কারণে অনেক প্রেক্ষাগৃহে ঠিকভাবে সিনেমাটি উপভোগ করা সম্ভব হয়নি।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ওটিটি মুক্তির আগে সিনেমাটির ডিজিটাল সংস্করণ নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্স নিয়ে দর্শকদের যেসব অভিযোগ ছিল, সেগুলো সংশোধন করে আরও উন্নত মানে সিনেমাটি উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। দর্শকরা এবার ওটিটিতে ‘প্রিন্স’-এর আরও পরিপূর্ণ ও উপভোগ্য সংস্করণ দেখতে পারবেন।

prince_20260201_191814038_20260223_144157487_(2)


বিজ্ঞাপন


অন্যদিকে ঈদের অন্যতম আলোচিত ও প্রশংসিত সিনেমা ‘রাক্ষস’ নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। এর আগে তিনি ইন্ডাস্ট্রি হিট ‘বরবাদ’ নির্মাণ করে আলোচনায় আসেন। নির্মাতার ভাষায়, ‘রাক্ষস’ মূলত ‘বরবাদ ইউনিভার্স’-এরই একটি অংশ। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটিতে সেই আবহ ও নির্মাণশৈলীর ছাপ পেয়েছেন দর্শকরাও।

রোমান্টিক অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী সুষ্মিতা চ্যাটার্জি। এছাড়া অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ আরও অনেকে। সিনেমার বিশেষ একটি গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

rakkhasi_20260402_174725669

‘রাক্ষস’-এর মাধ্যমে সিয়ামকে পুরোপুরি অ্যাকশনধর্মী নায়ক হিসেবে নতুনভাবে আবিষ্কার করেছেন দর্শকরা। সিনেমাটি এখনও দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রদর্শিত হচ্ছে। আরও বেশি দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দিতেই এবার ওটিটিতে মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বড় দুই সিনেমা নিয়ে উৎসব- এর যাত্রা নিয়ে এর প্রধান নির্বাহী জাহিদ হাসান অভি বলেন, ‘বাংলা কনটেন্টকে আরও সহজ ও আকর্ষণীয়ভাবে বিশ্বব্যাপী দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা বাংলা ভাষাভাষী দর্শক সহজেই নতুন সিনেমা, নাটক ও সিরিজ উপভোগ করতে পারবেন। তাই যাত্রার শুরুতেই আমরা ঈদের সবচেয়ে আলোচিত দুই সিনেমাকে সঙ্গে রাখছি। পৃথিবীর সব দেশের দর্শকরা বাংলা সিনেমাকে সহজেই উৎসবে দেখতে পারবেন।’

rakkhas_20260326_132728569_(1)

প্রাথমিকভাবে দর্শকরা সরাসরি উৎসবের ওয়েবসাইট (www.utshob.live)-এ প্রবেশ করে নির্ধারিত অর্থের সাবস্ক্রিপশন নিয়ে ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ উপভোগ করতে পারবেন। পাশাপাশি প্ল্যাটফর্মটিতে শতাধিক সিনেমা, নাটক ও ওয়েব সিরিজও দেখা যাবে। খুব শিগগিরই গুগল প্লে স্টোরে ‘উৎসব’ অ্যাপ উন্মুক্ত করা হবে। এছাড়া পর্যায়ক্রমে আইওএস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি এবং স্যামসাং স্মার্ট টিভিতেও প্ল্যাটফর্মটির সেবা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর